Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০: ৩৭
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। শুক্রবার (১৫ নভেম্বর) হামাসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হয়।

Advertisement

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জেরুজালেম থেকে এ খবর দিয়েছে।

কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ ঘোষণা করার এক সপ্তাহের মধ্যেই হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা এল।

Advertisement
Advertisement
Advertisement

গত সপ্তাহে কাতার ইসরায়েল ও হামাস উভয় পক্ষকেই আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে কাতারে হামাসের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়।

দোহাভিত্তিক হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পাশাপাশি একে সম্মান দেখানো হলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রস্তুত।’

বাসেম নাইম আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি।’

এর আগে দোহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, যখন সব পক্ষ আলোচনায় আগ্রহ ও গুরুত্ব দেখাবে তখনই আবার মধ্যস্থতা প্রচেষ্টা শুরু হবে।

এদিকে হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেইর–আল–বালাহ শহরে এখনো বোমা হামলা চলছে। সেখানকার বাসিন্দারা ধ্বংসস্তূপের ভেতর স্বজনদের খুঁজে ফিরছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ২০৬ জন নিহত হন। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

ইসরায়েলে হামলার সময় হামাসের সদস্যরা ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনো ৯৭ জন হামাসের হাতে জিম্মি রয়েছে। শুক্রবার হামাসের মিত্র ইসলামিক জিহাদ ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে। মধ্যস্থতা থেকে কাতার সরে যাওয়ার পর জিম্মিদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অক্টোবর মাস থেকে ইসরায়েলি হামলায় সেখানে ৩ হাজার ৩৮০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তিতে কী আছে?প্রত্যর্পণ

এদিকে লেবাননেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের একটি খসড়া যুদ্ধবিরতি প্রস্তাব তারা পেয়েছেন। সেটি পর্যালোচনা করা হচ্ছে। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থক ইরান বলেছে, তারা লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন জানাবে।

নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিসা জনসন গত বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ স্পিকার নাবিহ বেরির সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পাঁচ পাতার ওই প্রস্তাবে ১৩টি পয়েন্ট রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এ যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে ফ্রান্স রয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল ও হিজবুল্লাহ রাজি হলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথ বিবৃতি দেবে। ৬০ দিনের এ যুদ্ধবিরতির সময় লেবানন–ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন রাখবে লেবানন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনায় তিন দিন সময় চেয়েছেন বেরি। ইসরায়েল কর্তৃপক্ষ অবশ্য হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক সমাধানের পথে এগোতে আগ্রহী।

আরও পড়ুন

ভারতকে ঢাকায় প্রথম হারের স্বাদ দেবেন হামজারা?ফুটবল
বিষয়: যুদ্ধবিরতিযুক্তরাষ্ট্রপররাষ্ট্র দপ্তরমধ্যস্থতাকারীলেবাননজিম্মিহামাসলেবাননের প্রধানমন্ত্রীহিজবুল্লাহফ্রান্সগাজাস্পিকারডোনাল্ড ট্রাম্পকাতার
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।