
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত
প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, গতকাল সোমবার পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।
চরচা প্রবাস ডেস্ক

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ও দেশটি থেকে আসা ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে যাত্রীসেবায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন নির্দেশনা জারি করেছে। ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের শিকার যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।
গতকাল সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে চিঠি দিয়ে এসব নির্দেশনা দেন।
চিঠিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে। এ অবস্থায় সৌদি আরবে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে অবিলম্বে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট বিলম্ব, বাতিল বা সময়সূচিতে পরিবর্তন হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের এসএমএস, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত জানাতে হবে। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রাসূচি, পুনরায় টিকিট বুকিং, অর্থ ফেরত এবং অন্য প্রযোজ্য ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত কিংবা ফ্লাইটের পরিবর্তন সম্পর্কে না জেনে বিমানবন্দরে আসা ক্ষতিগ্রস্ত যাত্রীদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাদের বসার ব্যবস্থা, পানীয় জল, নাশতা, খাবারসহ প্রয়োজনীয় সুবিধা দিতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অন্য ঝুঁকিপূর্ণ যাত্রীদের।
কোনো যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। যাত্রীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগে সহায়তা করতে হবে এয়ারলাইনসগুলোকে।
এ ছাড়া, ফ্লাইট পরিচালনায় বিঘ্নের বিষয়ে সমন্বয়ের জন্য প্রতিটি এয়ারলাইনসকে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগকে জানাতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনা বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল করে। সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্নের কারণে এসব রুটে যাত্রীদের যাত্রাসূচি পরিবর্তন ও ভোগান্তির আশঙ্কায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়েছে।
নিরাপত্তার কারণে কারাগারে চলবে জিয়াউল আহসানের বিচার
সিলেটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
এবি ব্যাংকের নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত
সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসের যাত্রীসেবায় নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত
প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, গতকাল সোমবার পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

শ্রমবাজার নিয়ে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার আলোচনা
সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাকচালকসহ দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকেরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এ জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তাসহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

কুয়েতে সড়কে ময়লা ফেলায় এক প্রবাসী বাংলাদেশি ট্রাকচালক গ্রেপ্তার
বিভাগটি বলেছে, তারা এ ধরনের আচরণ বরদাস্ত করবে না এবং সড়ক নিরাপত্তা ও দেশের সড়কের সৌন্দর্য রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।