Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

রাত ১১টার পর ঘুমালে কেন ওজন বাড়ে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১: ০৪
রাত ১১টার পর ঘুমালে কেন ওজন বাড়ে?

ওজন কমানোর পদ্ধতি নিয়ে সবচেয়ে আলোচনা হয় খাদ্যাভ্যাস, ব্যায়াম কিংবা প্রতিদিন হাঁটা নিয়ে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই উপেক্ষিত থাকে, সেটি হলো ঘুম। বিশেষ করে মধ্যরাতের আগে ঘুমানোর উপকারিতা নিয়ে খুব কম আলোচনা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে মহারাষ্ট্রের থানেতে অবস্থিত জুপিটার হাসপাতালের পরিচালক (ইন্টারনাল মেডিসিন) ডা. অমিত সারাফ জানান, স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরেও অনেকের ওজন না কমার পেছনে বড় কারণ হতে পারে অনিয়মিত ঘুমের অভ্যাস।

ডা. অমিত বলেন, “মানবদেহ একটি জৈবিক ঘড়ির (বায়োলজিক্যাল ক্লক) অনুসরণে কাজ করে।রাত সাড়ে ১০টার পর শরীরে একটি স্বাভাবিক পর্যায় শুরু হয়, যখন হজম প্রক্রিয়ার গতি কমে আসে। কেউ বেশি রাত অবধি জেগে থাকেন, তবে শরীর চাপের মধ্যে থাকে এবং কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। রাতে কর্টিসল বেশি থাকলে শরীর সহজে চর্বি জমাতে শুরু করে এবং তা পোড়ানো কঠিন হয়ে যায়। তাতে খাবার যত ভালোই হোক না কেন।”

তাই অনেক সময় ভালো ডায়েট অনুসরণ করেও অতিরিক্ত ওজন কমানো সম্ভব হয় না বলে মনে করেন এই চিকিৎসক।

Advertisement
Advertisement
Advertisement

ডা. অমিত আরও জানান, শরীরের স্বাভাবিক বিপাকীয় ছন্দ অনুযায়ী রাত ১১টা থেকে ভোর ৩টার মধ্যে শরীরের মেরামত ও পুনরুদ্ধার প্রক্রিয়া সবচেয়ে কার্যকর হয়। এই সময়ের মধ্যে ঘুম না হলে বিপাক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। এতে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়, ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলো বিভ্রান্ত হয় এবং পরদিন অতিরিক্ত খাবারের লোভ বাড়ে।

প্রতিদিন ঘুমানোর আগে ৫ মিনিট ধ্যান করলে কী হয়meditation before bed

বিশেষজ্ঞদের মতে, রাত জাগার কারণে লেপ্টিন ও ঘ্রেলিনের মতো হরমোনের ভারসাম্যও নষ্ট করে, যেগুলো ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণ করে।

ডা. অমিতের ভাষ্য, “দেরিতে ঘুমালে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে ক্ষুধা বেড়ে যায়, শর্করাযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়ে এবং খাবার খাওয়ার পর তৃপ্তি কম অনুভূত হয়। পাশাপাশি ইনসুলিন সংবেদনশীলতা কমে যায়, যা শরীরে চর্বি জমার ঝুঁকি বাড়ায়।” এর প্রভাব হিসেবে সকালে শরীর ভারী লাগা, পানি জমে থাকা বা অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

কী করলে উপকার পাওয়া যেতে পারে?

ডা. অমিতের পরামর্শ, ধীরে ধীরে ঘুমের সময় এগিয়ে আনা যেতে পারে। যেমন: প্রতিরাতে ১৫ থেকে ২০ মিনিট করে আগে ঘুমাতে যাওয়া ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। তিনি বলেন, “রাতের খাবার ঘুমের অন্তত তিন ঘণ্টা আগে খেলে রাতের ক্ষুধা কমে। যারা রাতে ঘন ঘন জেগে ওঠেন, তারা স্ক্রিন টাইম কমানো, আলো মৃদু রাখা এবং ঘুমের ঠিক আগে ভারী খাবার এড়িয়ে চললে উপকার পাবেন।”

তার মতে, শুধুমাত্র ভালো খাদ্যাভ্যাস দিয়েই ভাঙা ঘুমের চক্রের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়। রাত ১১টার আগে ঘুমানো বিপাক প্রক্রিয়ার জন্য একটি নীরব কিন্তু কার্যকর উপায়। এটি ক্ষুধার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখে এবং ওজন কমাতে সহায়তা করে।

বিষয়: জীবনধারাওজনবিশেষজ্ঞজীবনস্বাস্থ্যব্যালান্স ডায়েটপরামর্শ
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।