Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৪: ২৫
খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

স্বাস্থ্যের ওপর খাদ্যাভাসের প্রভাব নিয়ে কোনো সন্দেহ নেই। সকালের নাশতা থেকে দুপুরের খাবার, রাতের খাবার কিংবা হালকা নাশতা–সব মিলিয়েই আমাদের শরীর গড়ে ওঠে। তবে বিশেষজ্ঞদের মতে, দিনের প্রথম খাবারটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো দিনের জন্য শরীরের ওপর প্রভাব ফেলে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় পুষ্টিবিদ কিরণ কুকরেজা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমন কিছু খাবারের কথা জানিয়েছেন, যেগুলো খালি পেটে না খাওয়ার পরামর্শ দিয়েছেন। এক প্রতিবেদনে তার পরামর্শ তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

টকজাতীয় ফল

খালি পেটে আনারস, কমলা বা অন্যান্য টক ফল খাওয়া এড়িয়ে চলা উচিত বলে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ কিরণ কুকরেজা। এসব ফলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

গ্রিন টি

ওজন কমাতে গ্রিন টি বেশ জনপ্রিয় এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। তবে কিরণের পরামর্শ, খালি পেটে গ্রিন টি না খাওয়াই ভালো। এতে থাকা ক্যাফেইন ও ট্যানিনের কারণে অম্বল, বমিভাব বা পেটে অস্বস্তি হতে পারে।

Coffee

চা ও কফি

খালি পেটে চা বা কফি পান না করার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ। কারণ এগুলো অম্বল, পেট ফাঁপা এবং পাকস্থলীতে জ্বালাপোড়া বা অস্বস্তির কারণ হতে পারে।

ঝাল খাবার

সবুজ বা শুকনা মরিচযুক্ত ঝাল খাবারও খালি পেটে খাওয়া ঠিক নয় বলে জানিয়েছেন কিরণ। এসব খাবার পাকস্থলীর ভেতরের আস্তরণে জ্বালাপোড়া তৈরি করতে পারে এবং পেটে জ্বালাভাব বাড়াতে পারে।

ফলের জুস

কিরণ জানান, খালি পেটে ফলের জুস খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কারণ পুরো ফলের তুলনায় জুসে আঁশ বা ফাইবার কম থাকে।

সকালের খাবার না খেলে কী হয়?Breakfast

এদিকে, কিরণ কুকরেজা খালি পেটে কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়ারও পরামর্শ দিয়েছেন। এরমধ্যে রয়েছে–

হালকা গরম জিরা পানি

কিরণ বলেন, জিরা পানি হজমে সহায়তা করতে পারে, পেট ফাঁপা কমাতে সাহায্য করে এবং সারারাত না খাওয়ার পর সকালে অন্ত্রকে ধীরে ধীরে সক্রিয় করে।

টাটকা ফল ও মিশ্র বীজ

পুষ্টিবিদ কিরণ জানান, টাটকা ফল ও বিভিন্ন বীজ শরীরে প্রাকৃতিক ফাইবার, পানি, স্বাস্থ্যকর চর্বি ও দীর্ঘস্থায়ী শক্তি দেয়। এগুলো খেলে পেটও বেশি ভারী লাগে না।

nuts

টাটকা সবজির জুস

কিরণ বলেন, খালি পেটে টাটকা সবজির জুস খাওয়া যায়। এটি শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করে, অ্যান্টিঅক্সিডেন্ট দেয় এবং সকালেই ত্বক ও হজমতন্ত্রের জন্য উপকারী পুষ্টি জোগায়। যেমন–লাউয়ের জুস, শসার জুস, বিট-গাজরের জুস বা শসা-ধনেপাতার জুস।

ভেজানো বাদাম

ভেজানো কাঠবাদাম ও আখরোট সহজে হজম হয়। এগুলো স্বাস্থ্যকর চর্বি, খনিজ উপাদান ও দীর্ঘ সময় শক্তি জোগাতে সাহায্য করে।

প্রোটিনসমৃদ্ধ সকালের খাবার

কিরণের পরামর্শ, সকালের খাবারে অঙ্কুরিত শস্য (স্প্রাউটস), টকদই ও মুগ ডালের চাপটি (চিলা) রাখা যেতে পারে। এগুলো রক্তে শর্করার ভারসাম্য রাখতে সাহায্য করে, দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং পরে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায়।

বিষয়: খাদ্যখাবারখাবারদাবারজীবনধারাবিশেষজ্ঞস্বাস্থ্যলাইফস্টাইলপরামর্শ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।