নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের মাস্টার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সালাউদ্দিন (৩৮) মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন চরচাকে বলেন, ইকোনমিক জোনের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সালাহউদ্দিন নামের ওই ব্যক্তি। মাস্টারপাড়া নামক স্থানে পৌঁছালে তিনি একটি ট্রাককে ওভারটেক করতে যান। এসময় বিপরীত দিক থেকে আসা পিক আপের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।