ads

পারমাণবিক চুক্তির জন্য সৌদিকে নতুন শর্ত ট্রাম্পের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পারমাণবিক চুক্তির জন্য সৌদিকে নতুন শর্ত ট্রাম্পের
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সৌদি আরবের সাথে প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক চুক্তির বিষয়ে নতুন করে শর্ত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এসব জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেই কেবল রিয়াদ পারমাণবিক সুবিধা পাবে।

Advertisement

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বেসামরিক পারমাণবিক চুক্তি (যেখানে কোনো সমৃদ্ধকরণ থাকবে না, কেবল বেসামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার হবে) অনুমোদন করা হবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে (ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি) যোগ দেওয়ার ওপর।”

এর আগে আমেরিকার মধ্যস্থতায় ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল। পরে সুদান, মরক্কো ও কাজাখস্তানও একই পথে হাঁটে।

ট্রাম্পের শর্তের বিষয়ে সৌদি আরব এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। বুধবার ঘোষিত চুক্তিটি এখনও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত