Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

বার্ট্রান্ড রাসেল ৯৫ বছর বয়সে কেন সিনেমা করতে রাজি হলেন?

রাসেল গৌতমকে মানবসেবার মিশনে নামার জন্য অভিবাদন জানান, আশীর্বাদ করেন। পাশাপাশি তিনি বলেন, “এই সংকট গোটা বিশ্বের। আমি আশা করি, তুমি এই কাজে সফল হবে। আমি তোমার চিন্তাকে সম্মান করি। তোমার কাজ ভীষণ গুরুত্বপূর্ণ। আমার প্রত্যাশা, সারা পৃথিবী তোমার এই দুরূহ কাজের প্রশংসা করবে।”

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৯: ০১
বার্ট্রান্ড রাসেল ৯৫ বছর বয়সে কেন সিনেমা করতে রাজি হলেন?

আচ্ছা যদি বলি বিশ্বের অন্যতম প্রভাবশালী দার্শনিক ও গণিতবিদ, সাহিত্যে নোবেলজয়ী বার্ট্রান্ড রাসেল সিনেমায় অভিনয় করেছিলেন? তাও বলিউডের সিনেমায়? হ্যাঁ ঠিক শুনেছেন, হিন্দি সিনেমায়। নিশ্চয় ভাবছেন গুল মারছি? না, তিনি আসলেই ১৯৬৭ সালে ৯৫ বছর বয়সে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন।

Advertisement

১৯৬৭ সালে মুক্তি পায় হিন্দি সিনেমা ‘আমান’। এই সিনেমায় কয়েক মিনিটের জন্য পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এটি ছিল বার্ট্রান্ড রাসেলের জীবনের একমাত্র চলচ্চিত্রে অভিনয়। ১৯৬৭ সালে তিনি বয়সের ভারে ন্যুব্জ। তখনো তিনি আত্মজীবনী লেখার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এবং পারমাণবিক অস্ত্র ও যুদ্ধের বিরোধিতায় সক্রিয় ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভয়াবহতা তাকে ভীষণভাবে আঘাত করেছিল। তিনি হয়ে ওঠেন পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার উদ্যোগেই গড়ে ওঠে বিখ্যাত ‘রাসেল-আইনস্টাইন ম্যানিফেস্টো’। এই উদ্যোগই পরে যুদ্ধবিরোধী ‘পাগওয়াশ কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স’কে এগিয়ে নিয়ে যায়।

রাসেলের যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে এত কথা বলার কারণ, তিনি যে হিন্দি সিনেমাটিতে ক্যামিও রোল করেছেন, সেই সিনেমাটিও ছিল যুদ্ধের বিরুদ্ধে। সিনেমার নাম ‘আমান’। আমান অর্থই—শান্তি। এর পরিচালক মোহন কুমার। প্রধান চরিত্র ডা. গৌতমের ভূমিকায় অভিনয় করেছেন রাজেন্দ্র কুমার। গৌতম লন্ডনে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে জাপানে যেতে চান। তার লক্ষ্য—হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমায় ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসাসেবা দেওয়া। সেখানে যাওয়ার আগে তিনি বার্ট্রান্ড রাসেলের আশীর্বাদ নিতে যান। এখানে বার্ট্রান্ড রাসেলের ভূমিকায় অভিনয় করেছেন বার্ট্রান্ড রাসেল নিজেই!

Advertisement
Advertisement
Advertisement
সিনেমায় বার্ট্রান্ড রাসেলের চরিত্রে বার্ট্রান্ড রাসেল। ভিডিও থেকে নেওয়া ছবি
সিনেমায় বার্ট্রান্ড রাসেলের চরিত্রে বার্ট্রান্ড রাসেল। ভিডিও থেকে নেওয়া ছবি

রাসেল গৌতমকে মানবসেবার মিশনে নামার জন্য অভিবাদন জানান, আশীর্বাদ করেন। পাশাপাশি তিনি বলেন, “এই সংকট গোটা বিশ্বের। আমি আশা করি, তুমি এই কাজে সফল হবে। আমি তোমার চিন্তাকে সম্মান করি। তোমার কাজ ভীষণ গুরুত্বপূর্ণ। আমার প্রত্যাশা, সারা পৃথিবী তোমার এই দুরূহ কাজের প্রশংসা করবে।” সংক্ষিপ্ত হলেও, পুরো সিনেমার দর্শন এই একটি দৃশ্যে ফুটে উঠেছে। দৃশ্যটি লন্ডনে বার্ট্রান্ড রাসেলের বাড়িতেই ধারণ করা হয়েছিল।

প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার, ডুবে মরলেন গ্রহণের আগেইChaarcha Main CinemaNama film 2.jpg

বার্ট্রান্ড রাসেল কীভাবে এই সিনেমায় অভিনয় করতে রাজি হলেন? তিনি তো আগে কখনো চলচ্চিত্রে অভিনয় করেননি, করার মানুষও নন। ‘আমান’ সিনেমার মূল বিষয় ছিল যুদ্ধের ভয়াবহতা এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে মানবতার আহ্বান। হয়তো এই বার্তাকে সমর্থন করতেই তিনি ৯৫ বছর বয়সেও সিনেমাটির সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন।

বলিউডের মূলধারার চলচ্চিত্র হিসেবে ‘আমান’ নিয়ে একদমই কথা হয় না। তবে ইতিহাসের দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সিনেমা। কারণ, প্রথমত এটি একটি যুদ্ধবিরোধী ছবি, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দুর্লভ। আর দ্বিতীয়ত, এই সিনেমার মাধ্যমেই ব্রিটিশ দার্শনিক ও গণিতবিদ বার্ট্রান্ড রাসেলকে প্রথম ও শেষবার কোনো সিনেমায় দেখা গেছে।

আমান মুক্তি পেয়েছিল এমন এক সময়ে, যখন বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ চরমে। কোল্ড ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতার মধ্যে সিনেমাটি মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা বিশ্ব মোড়লদের কাছে পৌঁছে দিতে চেয়েছিল। বার্তাটি হলো, যুদ্ধে কেউ বিজয়ী হয় না; যুদ্ধে শুধু পরাজয় হয়—মানবসভ্যতার পরাজয়। রাসেলের উপস্থিতি সেই আবেদনকে আরো জোরাল করে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, ওপেন কালচার ও ব্রিটানিকা

বিষয়: অস্ত্রপরমাণু অস্ত্রসিনেমাবিশ্বযুদ্ধনোবেল পুরস্কারবলিউডসিনেমা রিভিউসাহিত্যচলচ্চিত্র
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা