
আমান মুক্তি পেয়েছিল এমন এক সময়ে, যখন বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ চরমে। কোল্ড ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতার মধ্যে সিনেমাটি মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা বিশ্ব মোড়লদের কাছে পৌঁছে দিতে চেয়েছিল।

অবতার কৃষ্ণ কৌলের জন্ম ১৯৩৯ সালে, জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। শুরুতে অবতার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন। পরে তাকে পাঠানো হয় নিউইয়র্কে ভারতীয় দূতাবাসে। ১৯৬০ সালে সেই চাকরি ছেড়ে তিনি সিনেমা তৈরি শিখতে ভর্তি হন নিউইয়র্কের ইনস্টিটিউট অব ফিল্ম টেকনিকস-এ।

নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের চাকরি ছেড়ে তিনি সিনেমা তৈরি শিখতে ভর্তি হন নিউইয়র্কের ইনস্টিটিউট অব ফিল্ম টেকনিকস-এ। পড়াশোনার পাশাপাশি তিনি টেক্সি চালাতেন। ১৯৭০ সালে তিনি বিখ্যাত পরিচালক জেমস আইভরির ‘বম্বে টকি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি চলে গেলেন। অনেকে বলছেন, ভারতীয় সংগীত জগতে তিনিই ছিলেন শেষ স্তম্ভ। যদি বলা হয়, সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলের প্রয়াণে একটি মহাকাব্যিক যুগের অবসান ঘটেছে, বাড়িয়ে বলা হবে না।

ধুরন্ধর: সিনেমা, প্রোপাগান্ডা নাকি নির্লজ্জ দালালি? বলিউডে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমা কি নির্বাচনী রাজনীতিকে প্রভাবিত করতে মুক্তি দেওয়া হয়েছে? ভারতের ৫ রাজ্যের ভোটের হিসাব কি এই সিনেমার সঙ্গে জড়িত? বিজেপির নির্বাচনী রাজনীতির সঙ্গে প্রোপাগান্ডা সিনেমা মুক্তি দেওয়াটা কি একটা রেওয়াজ হয়ে উঠছে?

‘ধুরন্ধর’ কি প্রোপাগান্ডার একটি উত্তম উদাহরণ নয়? এটিও যদি প্রোপাগান্ডা না হয়, তাহলে প্রোপাগান্ডা আসলে কী বস্তু? আর এসব প্রোপাগান্ডা কি বিজেপি ও মোদি সরকার ছাড়া আর কারও পক্ষে যায়?

বাংলাদেশের নাটক এখন কি সত্যিই খারাপ হচ্ছে? হুমায়ূন আহমেদের সঙ্গে কেন কাজ করা হলো না নাদের চৌধুরীর? সমাজ ও রাষ্ট্র কি ইচ্ছা করেই দুস্থ শিল্পী তৈরি করে? বিটিভির নাটকের কথা এখনো কেন মানুষ বলে? বাংলাদেশের সিনেমা কেন এগোচ্ছে না? আসলেই কি তামিল সিনেমা থেকে কপি–পেস্ট করে চালিয়ে দেওয়া হচ্ছে?

তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। বাংলা সিনেমায় তো তাক লাগানো অভিনয় করেছেনই, বলিউডেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। চাইলে শুধু অভিনয় করেই সুখে-শান্তিতে জীবনটা পার করে দিতে পারতেন উৎপল দত্ত।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর ‘অস্কার’ নামটি কোথা থেকে এল? কবে, কোথায় ও কীভাবে শুরু হয়েছিল এই মহা-অনুষ্ঠান? ১৯২৯ সালে কী কী ঘটেছিল পুরস্কারের প্রথম আসরে? অস্কার বিজয়ীরা পুরুষের অবয়বে গড়া সাড়ে ১৩ ইঞ্চি লম্বা ট্রফিটি ছাড়া আর কিছু কি পান? কোনো টাকাকড়ি?

ধর্মেন্দ্রকে দর্শক ভালোবাসত কারণ তিনি সেই যুগের ভারতীয় যুবকের প্রতীক হয়ে উঠেছিলেন। সৎ, পরিশ্রমী, পরিবারের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু নিজের মর্যাদা নিয়ে আপসহীন। এই ইমেজ ভারতীয় সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে মিলে যায়।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গিয়েছেন। আজ সোমবার ৮৯ বছর বয়সে মারা যান বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

অভিনেতা ধর্মেন্দ্র এর মেয়ে এশা দেওল ইনস্টাগ্রামে বলেন, “গণমাধ্যমে ভুল খবর ছড়ানো হচ্ছে। আমার বাবা ঠিক আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আমরা সবাইকে অনুরোধ করছি, পরিবারকে একটু গোপনীয়তা বজায় রাখতে দিন। বাবার দ্রুত আরোগ্যের জন্য যারা প্রার্থনা করছেন, সবাইকে ধন্যবাদ।”

আলোচনার শেষভাগে শাহরুখ খান এক বহুল প্রত্যাশিত সহযোগিতার ইঙ্গিত দেন। বলেন, ‘অনেক দিন ধরে আমি অপেক্ষায় আছি। এখন বলতেই হয়, আমরা তিনজন যদি একসঙ্গে কোনো ছবিতে কাজ করি, সেটা হবে এক স্বপ্ন! আশা করি, দুঃস্বপ্ন নয় (হাসি)। ইনশাআল্লাহ, যখনই সঠিক গল্প আর সময় মিলবে, আমরা কিছু করব।

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত বলিউড সিনেমা 'সাইয়ারা'। গত ১৮ জুলাই মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।

পরিকল্পনা করে নিজের ভিডিও ফাঁসসহ নানা বিষয় নিয়ে সমালোচনা হজম করতে হয়েছে উর্বশী রাউতেলাকে। অভিনব পোশাকে ধরা দিতে গিয়ে কখন আবার হয়েছেন ঠাট্টার পাত্রীও। সদ্য শেষ হওয়া কান চলচ্চিত্র উৎসবে উর্বশীর উপস্থিতি নিয়েও আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে উর্বশীর দাবি, টাকা দিয়ে তার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে।

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। বাবা হচ্ছেন কোরিওগ্রাফার জায়েদ দরবার। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গওহর।

বলিউডের বহুল প্রতিক্ষীত সিনেমা সুপারস্টার সালমান খানের সিকান্দার। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ৩০ মার্চ (রোববার)। ধারণা করা হচ্ছে, বক্সঅফিস বাজিমাত করবে সিকান্দার। এখন পর্যন্ত মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছে।

ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সালমান।