ads

ফের বিয়ের পিঁড়িতে আমির খান, প্রকাশ্যে ছবি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ফের বিয়ের পিঁড়িতে আমির খান, প্রকাশ্যে ছবি
আবার বিয়ে করেছেন বলিউড তারকা আমির খান। ছবি: ইন্সটাগ্রাম

বলিউড তারকা আমির আবার বিয়ে করেছেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে। আজ রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে একেবারে ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।

আমির খানের মুখপাত্র ইনস্টাগ্রামে অভিনেতার বিয়ের ছবি শেয়ার করেছেন। ছবিতে আমির ও গৌরীকে মেঝেতে বসে বিয়ের কাগজে সই করতে দেখা যাচ্ছে।

বিয়ের অনুষ্ঠানে ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা তারকাদের ভিড়। বরং দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে আইনি বিয়ে ও ছোট্ট উদযাপন।

আমির আগেই জানিয়েছিলেন, বিয়েতে বড় কোনো আয়োজন হবে না এবং পরে শুধু পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্‌যাপন করবেন। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে।

আমির ও গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল, তবে তখন সম্পর্ক এগোয়নি। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের। সেই পুনর্মিলনই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সামনে প্রথমবারের মতো গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির।

গৌরী আগে একটি আন্তর্জাতিক হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন।

সম্পর্কিত