Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার, ডুবে মরলেন গ্রহণের আগেই

১৯৭৪ সালের ২০ জুলাই ভারত সরকার ঘোষণা করে সিনেমাটি সেরা চলচ্চিত্র ও সেরা চিত্রগ্রহণ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে।

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ২০ জুন ২০২৬, ২১: ০৩
প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার, ডুবে মরলেন গ্রহণের আগেই

জীবনে মাত্র একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি করেছিলেন তিনি, যা এখনো বলিউডের অন্যতম ‘ক্লাসিক’ হিসেবে বিবেচিত। ১৯৭৪ সালের ২০ জুলাই ২১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে ছবিটিকে সেরা হিন্দি সিনেমা হিসেবে নির্বাচন করা হয়। এর কয়েক ঘণ্টা পর মাত্র ৩৫ বছর বয়সে তার মৃত্যু হয়।

Advertisement

বলছি পরিচালক অবতার কৃষ্ণ কৌলের কথা। মণি কৌল ও মৃণাল সেনের সমসাময়িক হলেও তার নাম সিনেমাপ্রেমীদের অনেকেই শোনেনি। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির নাম ‘টুয়েন্টি সেভেন ডাউন’। এটি তৈরি করা হয়েছিল হিন্দি কথাসাহিত্যিক রমেশ বকশির ‘আঠারহ সূরজ কে পৌধে’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটি পরিচালনা ছাড়াও চিত্রনাট্য ও প্রযোজনা তিনিই করেছিলেন।

কেন্দ্রীয় চরিত্র সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন এম কে রাইনা। আরো আছেন রাখি ও ওম শিবপুরি। সঞ্জয় চরিত্রের অন্তর্জগৎ ও বহির্জগতের যাত্রাই এই সিনেমার মূল বিষয়। সে একজন ট্রেন কন্ডাক্টর। তার আত্ম-অন্বেষণমূলক জীবনকাহিনিই সিনেমার কাহিনি। সিনেমার একটা বড় অংশ মুম্বাই-বারাণসী রুটের ট্রেনে শুট করা।

ট্রেন এখানে একটি প্রতীক। সঞ্জয়ের জীবনের প্রতীক। সঞ্জয় তার প্রাক্তন প্রেমিকা শালিনীকে বলছে, “তুমি তো জানো শালিনী, আমি যা হতে চেয়েছিলাম, তা হতে পারিনি। আমি একটি লম্বা চলার পথ চেয়েছিলাম। কিন্তু পেলাম রেললাইন। এই রেললাইনের গন্তব্য আগে থেকেই নির্ধারিত, লাইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি এখন ক্লান্ত।” সে আরো ভাবে, “যখনই আমার মধ্যে অস্থিরতা তৈরি হয়, যখনই আমার কাছে প্রশ্নের জবাব থাকে না, তখন মনে হয়, চলন্ত ট্রেনই আমার ভরসা। জানি না কেন মনে হয়, এই বেগবান যাত্রাই সঠিক, বাকি সব মিথ্যা। আজব এক চক্র। শুধুই ছুটে চলা।” সিনেমাটি ট্রেন দিয়ে শুরু, ট্রেনেই শেষ।

Advertisement
Advertisement
Advertisement

পিতার কঠোর শাসনের মধ্যে বড় হয় শিল্পমনা সঞ্জয়। পিতার ইচ্ছে অনুযায়ী, নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে রেলওয়ের চাকরিতে ঢুকতে হয় তাকে। ফলে তার অনুশোচনার শেষ থাকে না। ইতালির নিওরিয়ালিজম থেকে অনুপ্রাণিত হয়ে পঞ্চাশের দশকে ভারতে যে প্যারালাল বা নিউ ইন্ডিয়ান সিনেমা আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যায় অবতার কৃষ্ণ কৌলের এই ‘টুয়েন্টি সেভেন ডাউন’।

প্রথম ছবিতেই আলোচনার ঝড় তোলেন তিনি। চলচ্চিত্র সমালোচকরা ভীষণ প্রশংসা করেন। তারই ধারাবাহিকতায় ছবিটি লোকার্নো চলচ্চিত্র উৎসবে ইকিউমেনিক্যাল পুরস্কার এবং মানহাইম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডুলকাট পুরস্কার অর্জন করে।

১৯৭৪ সালের ২০ জুলাই ভারত সরকার ঘোষণা করে সিনেমাটি সেরা চলচ্চিত্র ও সেরা চিত্রগ্রহণ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। তার কয়েক ঘণ্টা পরই মুম্বাইয়ের বালকেশ্বর এলাকায় একটি মেয়েকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে নিজে ডুবে মারা যান।

অবতার কৃষ্ণ কৌলের জন্ম ১৯৩৯ সালে, জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। শুরুতে অবতার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন। পরে তাকে পাঠানো হয় নিউইয়র্কে ভারতীয় দূতাবাসে। ১৯৬০ সালে সেই চাকরি ছেড়ে তিনি সিনেমা তৈরি শিখতে ভর্তি হন নিউইয়র্কের ইনস্টিটিউট অব ফিল্ম টেকনিকস-এ। পড়াশোনার পাশাপাশি তিনি টেক্সি চালাতেন। ১৯৭০ সালে তিনি বিখ্যাত পরিচালক জেমস আইভরির ‘বম্বে টকি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৪ বছর প্রবাস-জীবন শেষে তিনি ভারতে ফিরে মাত্র ২ লাখ টাকায় নির্মাণ করেছিলেন তার প্রথম এবং শেষ সিনেমাটি।

তথ্যসূত্র:

দ্য টাইমস অব ইন্ডিয়া, ২০ জুলাই ২০২৫

দ্য হিন্দু, ১৭ জানুয়ারি ২০২৫

আনন্দবাজার ডটকম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিষয়: সিনেমাচলচ্চিত্র নির্মাতাবলিউডসিনেমা রিভিউভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা