Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

কালো রংয়ের ভুনা মানেই কি ‘কালা ভুনা’

কাজী সাজিদুল হক

কাজী সাজিদুল হক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৮: ০৯
কালো রংয়ের ভুনা মানেই কি ‘কালা ভুনা’

কালা ভুনা জিনিসটা একটি হট সেলিং আইটেম। মাংসের তেলতেলে এই পদ গরম ভাতের সাথে মিলে যে সুর তোলে, তার অনুরণন অনেকক্ষণ মনে (আসলে পেটে) বাজতে থাকে। কোনো খাদ্যরসিক বন্ধুকে কালা ভুনার কথা বললে তিনি হয়তো অনেকগুলো রেস্টুরেন্টের নাম বলে দেবে। আর সেখানে হয়তো আপনি ভালো স্বাদের কালা ভুনা পেয়েও যাবেন। কিন্তু, কালো রংয়ের ভুনা মানেই কি কালা ভুনা?

Advertisement

অনেকে বলেন, এই কালা ভুনা বস্তুটি একান্ত চট্টগ্রামের। কেউ কেউ বলেন, ঢাকার। তবে, মাংস সংরক্ষণ পদ্ধতির কথা যদি ধরতে হয়, তাহলে হয়ত সব এলাকারই কালা ভুনার মালিকানা দাবি করার অধিকার আছে। আর এখানে ‘হাইলি সাসপিশাস’ কোনো ব্যাপার নেই। তবে একটা বিষয়ে খটকা আছে।

‘জাহাজি কালিয়া’ বলে একটি পদ আমাদের উপমহাদেশের আদিকালের নাবিকরা খেতেন। আর সেটা তারা রান্না করা শিখেছিলেন আরবদের কাছ থেকে। আরবরা বহু বহু বছর আগে থেকে আমাদের এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতেন। মাসের পর মাস তাদের জাহাজে চড়ে ইউরোপ পর্যন্ত যেতে হতো। মশলা নিয়ে বাণিজ্য করে বেড়াত দিকদিগন্তে। জয়তুন তেল ব্যবহার করে গরু বা খাসির মাংস থেকে এই কালিয়া তৈরি করা হতো। রাখা হতো চিনামাটির পাত্রে। এই খাবার কয়েক মাস পর্যন্ত ভালো থাকত।

জাহাজি কালিয়া পরিবেশনে শুধু শুকনো কাঠের চামচ ব্যবহার করা হতো। কারণ, ভেজা চামচে মাংস নষ্ট হয়ে যেত। জাহাজি কালিয়া থেকে কালা ভুনা এসেছে-এমন অকাট্য প্রমাণ নেই। হতে পারে কালা ভুনা আর কালিয়ার মধ্যে কোনো সম্পর্কই নেই কিংবা হয়তো অনেক দূরের কোনো একটা সম্পর্ক আছে।

Advertisement
Advertisement
Advertisement
১০০ বছর আগে ঢাকার মানুষ কোন নান খেত?naan thumb

এআই দিয়ে তৈরি কালা ভুনার ছবি
এআই দিয়ে তৈরি কালা ভুনার ছবি

কালা ভুনা মানে এখন অনেকে বিশ্বাস করেন কষিয়ে কষিয়ে মাংস কালো করে ফেলার একটা রেস্টুরেন্টকেন্দ্রিক গল্প। কিন্তু মানুন আর না মানুন, এটা কালা ভুনা নয়।

কোরবানির ঈদের সময় যখন মাংসের প্রচুর সরবরাহ থাকে, তখন সেগুলোকে সংরক্ষণ করার দরকার পড়ে। আজ থেকে বছর ২০ আগেও গ্রামে ফ্রিজ ছিল না। ফ্রিজ তো দূরের কথা ইলেকট্রিসিটিও যেত, আর আসত। এসব জানা গল্প। কিন্তু সে সময়ও মানুষ খাবার সংরক্ষণ করত। খাবার সংরক্ষণ করার নানা উপায়ও ছিল। যেমন, এই জাহাজি কালিয়া।

সেরকমই একটি পদ্ধতি হলো, অনেক মাংস এক সঙ্গে হাঁড়িতে জ্বাল দিয়ে রাখা। প্রতিদিন অল্প অল্প জ্বাল পড়তো। হাড়সুদ্ধ মাংস বেশি করে রাখা হতো, যাতে নরম করে খাওয়া যায়। চর্বিও পড়ত তাতে। চর্বি দেওয়ার বিষয়টি আরেক জায়গার গল্প মনে করিয়ে দেয়। কাজাখস্তানে যাযাবররা একসময় পশু মেরে মাংস খেয়ে বাকিটা তারই চর্বিতে জ্বাল দিয়ে রাখত। তাতে মাংস নষ্ট হতো না। বেশ কিছুদিন রাখা যেত।

মোগলাই পরোটার বাড়ি কোথায়?mughlai

গ্রাম-বাংলায় মাংস জ্বাল দেওয়ার প্রক্রিয়া চলত তিন-চারদিন ধরে। এরপর জ্বাল দেওয়া সেই মাংস হাঁড়ি থেকে মাংস তুলে আলাদাভাবে হালকা মসলা দিয়ে রান্না করা হতো। যেহেতু প্রতিদিন মাংসের হাঁড়িতে জ্বাল দেওয়া হতো, তাই মাংস নরম হয়ে ধীরে ধীরে কালচে রং ধারণ করতো। কিন্তু মাংসের ভেতরটা থাকত গোলাপি। আর এই রংটায় যে কত মায়া, তা খাদ্যরসিকেরা জানেন। হতে পারে এটাই কালা ভুনার আদি উৎস।

চট্টগ্রামের কালা ভুনার খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গেছে। চট্টগ্রামের বিশেষ খ্যাতি থাকলেও মাংস সংরক্ষণ করার এ পদ্ধতি অনেক প্রাচীন এবং এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই প্রচলিত। তবে রন্ধনপ্রণালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। আছে মসলা ব্যবহারের ভিন্নতাও।

ক্রনিকাল খানা ডটকমে শেফ শুভদীপ জানিয়েছেন, অষ্টাদশ শতকের প্রথম দিকে কালা ভুনা প্রথম পরিবেশন করা হয় বলে মনে করা হয়। উৎপত্তির নির্দিষ্ট ইতিহাস ‘অস্পষ্ট’ বলেও শুভদীপ জানিয়েছেন। তার মতে, কেউ কেউ মনে করেন মুঘল সাম্রাজ্যের প্রভাব এতে ছিল, আবার কেউ কেউ মনে করেন এটি সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহর দরবারে পরিবেশিত হয়েছিল।

শুভদীপ কলকাতার গোলবাড়ির কষা মাংসের সঙ্গে বাংলাদেশি কালা ভুনার সাযুজ্য খুঁজেছেন। যারা গোলবাড়ির কষা মাংস খেয়েছেন তারা ব্যাপারটা মেলাতে পারবেন। গোলবাড়ির এই খাবার খাসির মাংসের, আর কালাভুনা সাধারণত গরুর মাংস দিয়ে তৈরি করা হয়। দুইটি খাবারের মধ্যে ঐতিহাসিক বিশেষ লিখিত ঐতিহাসিক সংযোগ পাওয়া কঠিন।

ঢাকায় গেলাসি কি আছে?glace

শেফ শুভদীপ টেক্সাসের ব্রিস্কেটের সঙ্গেও কালাভুনার মিল পেয়েছেন। মার্কিন মুলুকের টেক্সাসের ব্রিস্কেটও অনেকটা সময় নিয়ে বারবিকিউ করা হয়। ওপরটা কালো রংয়ের হয় ভেতরটা মায়াময় গোলাপি। যদিও দুটো খাবারের ধরন আলাদা। তবুও বন্দরনগরী তো আর সেদিনকার নগর নয়। বহু বছরের বা লেখা ভালো, কয়েক শ বছর ধরে চট্টগ্রাম বন্দর নিজ গুণে বিরাজমান। এর সৌন্দর্যের খ্যাতি গ্রিসেও পৌঁছে গিয়েছিল। হতেই পারে নানা কিছু লেনদেনের মতো রন্ধনপ্রণালীরও অদল-বদল হয়েছে।

এবার যখন কোনো রেস্টুরেন্টে বসে কালা ভুনা খাবেন, মনে রাখবেন, মাত্র ২-৩ ঘণ্টার মধ্যে রান্না করে যে পদটি আপনার সামনে এসেছে, সেটা আদতে কালো রংয়ের ভুনা। ‘কালা ভুনা’ নয়।

বিষয়: খাবারখাবারদাবারখাদ্যসংস্কৃতিমাংসকোরবানিখাদ্যাভ্যাস
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা