Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ভেনেজুয়েলায় আসলে কত তেল আছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৭
ভেনেজুয়েলায় আসলে কত তেল আছে?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ জানুয়ারি বলেছেন, ভেনেজুয়েলার যে বিপুল তেল সম্পদ রয়েছে—যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণ নেবে এবং দেশটির তেলশিল্প পুনর্গঠনের জন্য মার্কিন কোম্পানিগুলোকে যুক্ত করা হবে। এরই মধ্যে মার্কিন কোম্পানিও যুক্ত করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

অনেক সমালোচক বলছেন, মাদুরো নয়–ট্রাম্পের চোখ আসলে ভেনেজুয়েলার ওই তেলের খনির দিকে। মার্কিন ‘এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন’ (ইআইএ)-এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল—যা বিশ্বের মোট মজুতের প্রায় ৫ ভাগের এক ভাগ। এই বিশাল তেল-ভাণ্ডারই যে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে, তাতে কারও সন্দেহ নেই।

ভেনেজুয়েলায় অবৈধ ক্যু, এরপর কোথায়?maduro-arrest

২০২৩ সালের তথ্যমতে, অপরিশোধিত তেলের মজুতের দিক থেকে ভেনেজুয়েলা সৌদি আরবকে ছাড়িয়ে গেছে। যেখানে ভেনেজুয়েলার রয়েছে ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল, সৌদি আরবের আছে ২৬৭ বিলিয়ন ব্যারেল। তৃতীয় অবস্থানে আছে ইরান, তার তেলের পরিমাণ ২০৯ বিলিয়ন ব্যারেল। তারপর যথাক্রমে ইরাকের ১৪৫ বিলিয়ন, সংযুক্ত আরব আমিরাতের ১১৩, কুয়েতের ১০২, রাশিয়ার ৮০, লিবিয়ার ৪৮, যুক্তরাষ্ট্রের ৪৮, নাইজেরিয়ার ৩৮, কাজাখস্তানের ৩০ এবং ২৮ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে চীন রয়েছে দশম অবস্থানে।

তবে ভেনেজুয়েলার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুত থাকলেও, উৎপাদন অনেক কম। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দেশটি বর্তমানে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে—যা সারা বিশ্বে অপরিশোধিত তেল উৎপাদনের মাত্র ০.৮%।

Advertisement
Advertisement
Advertisement

২০১৩ সালে মাদুরো ক্ষমতায় আসার আগে উৎপাদন বর্তমান উৎপাদনের দ্বিগুণেরও বেশি ছিল। দেশটি সমাজতান্ত্রিক হওয়ার আগে দৈনিক উৎপাদন ছিল ৩৫ লাখ ব্যারেল। এখন উৎপাদন সে তুলনায় এক-তৃতীয়াংশেরও কম। ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে তেল উৎপাদন ৭৫ শতাংশেরও বেশি কমে যায়। এরপর ধীরে ধীরে উৎপাদন কিছুটা বেড়েছে।

২০২০ সালে দৈনিক গড় উৎপাদন ছিল ৫৬৯ মিলিয়ন ব্যারেল। ২০২১-এ ৬৩৬ মিলিয়ন, ২০২২-এ ৭১৬ মিলিয়ন, ২০২৩-এ ৭৮৩ মিলিয়ন এবং ২০২৪ সাল ৯২১ মিলিয়ন ব্যারেল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, তেলের বিশাল মজুত থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা এবং অবকাঠামোগত সমস্যার কারণে দেশটিতে তেলের উৎপাদন বর্তমানে অনেক কম। ২০২৬ সালের শুরুর দিকে উৎপাদন দৈনিক প্রায় ১ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যা একসময় ৩.৫ মিলিয়ন ব্যারেল পর্যন্ত ছিল।

এই তেলের বেশিরভাগই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওরিনোকো বেল্টে সঞ্চিত আছে। ভেনেজুয়েলার তেলের একটি বড় অংশ হলো ‘এক্সট্রা হেভি ক্রুড’ বা অতি ঘন অপরিশোধিত তেল। এই তেল মাটির নিচ থেকে তোলা এবং পরিশোধন করা সাধারণ তেলের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল ও জটিল।

ভেনেজুয়েলায় আক্রমণ আমেরিকার, রাশিয়া কী করবে?Putin-Maduro

ভেনেজুয়েলার তেল কারা কেনে?

দেশটি অপরিশোধিত তেল সবচেয়ে বেশি রপ্তানি করে চীনে, মোট তেলের ৬৮ শতাংশ। ২৩ শতাংশ তেল কেনার মাধ্যমে যুক্তরাষ্ট্র এখনো দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা। স্পেন ও কিউবা কেনে ৪%, সিঙ্গাপুর ০.৫%, মালয়েশিয়া ০.৩% আর রাশিয়া কেনে মাত্র ০.২% শতাংশ তেল।

এখন একটি বড় প্রশ্ন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে জ্বালানি তেলের দামে কী প্রভাব পড়বে?

বিশেষজ্ঞরা বলছেন—তা স্পষ্ট নয়। ওয়াশিংটন ডিসিভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান র‍্যাপিডান এনার্জি গ্রুপ-এর প্রেসিডেন্ট বব ম্যাকন্যালি মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, যতক্ষণ না ব্যাপক সামাজিক অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠছে—ততক্ষণ এই ঘটনা তেলের দামের ওপর খুব একটা প্রভাব ফেলবে না।

বিষয়: আমেরিকাজ্বালানি তেলযুক্তরাষ্ট্রচীনভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।