
বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ফাঁদে গোটা বিশ্ব
সকালবেলা অফিসে গিয়ে কম্পিউটার খুলে যদি দেখেন আপনার ইমেইল বা ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি হঠাৎ গায়েব হয়ে গেছে, তবে পুরো দিনের কাজই থমকে যাবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং তেহরানে অবস্থিত ইরানের নেতাদের ওপর হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন কমান্ডার নিহত হওয়ার পর, মিত্র রাষ্ট্রগুলোতে পশ্চিমা সামরিক ঘাঁটি ও বেসামরিক ভবন লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে ড্রোন হামলা এই ক্রমবর্ধমান সংঘাত বেশ কিছু নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এমন ৫টি চাঞ্চল্যকর ঘটনা -
১) রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা:
আজ ৩ মার্চ ভোরবেলা ইরান রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রতিবেদন অনুযায়ী, দূতাবাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন জ্বলতে দেখা যায়। রিয়াদের কূটনৈতিক এলাকায়, যেখানে বিদেশি মিশনগুলো অবস্থিত, সেখানে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়।
২) বাহরাইনের বহুতল ভবনে ড্রোন হামলা:
বাহরাইনের মানামা থেকে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে ইরানের শাহেদ ড্রোনগুলো এরা ভিউস টাওয়ারের ওপরের তলাগুলোতে আঘাত হানে। সিএনএন-এর তথ্য অনুযায়ী, এই আবাসিক ভবনটি মার্কিন নৌঘাঁটি থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত।
৩) দুবাইয়ের আইকনিক পাম জুমেইরাতে হামলা:
উপসাগরীয় অঞ্চলের কৃত্রিম দ্বীপপুঞ্জ দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরাতে একটি সুইসাইড ড্রোন আঘাত হানে। এখানে শত শত বিলাসবহুল ভিলা ও হোটেল রয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, "দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পাম জুমেইরা এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটেছে। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অবিলম্বে সেখানে পৌঁছেছে এবং এলাকাটি নিরাপদ করা হয়েছে। দুবাই সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে যে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"
৪) দোহায় ক্ষেপণাস্ত্র হামলা:
কাতারের রাজধানী দোহাতেও হামলা চালানো হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত করে বিস্ফোরিত হচ্ছে এবং আগুনের শিখা ও ধোঁয়া থেকে বাঁচতে আতঙ্কিত সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটছে।
৫) কুয়েতে যুদ্ধবিমান বিধ্বস্ত:
আমেরিকান একটি যুদ্ধবিমান পাক খেয়ে মাটিতে আছড়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সকল ক্রু সদস্য জীবিত আছেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে, ক্রুদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ফাঁদে গোটা বিশ্ব
সকালবেলা অফিসে গিয়ে কম্পিউটার খুলে যদি দেখেন আপনার ইমেইল বা ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি হঠাৎ গায়েব হয়ে গেছে, তবে পুরো দিনের কাজই থমকে যাবে।

যেভাবে নির্ধারণ হলো পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন, কোন গ্রেডে কত
টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করেছে নিম্নতম মজুরি বোর্ড। চতুর্থ সভায় চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। তাই গোপন ভোটে বিষয়টি নিষ্পত্তি হয়

কূটনৈতিক মিশন কি কাউকে গ্রেপ্তারের এখতিয়ার রাখে?
কোনো দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনের কি স্বাগতিক দেশে আশ্রিত নিজ দেশের কোনো অপরাধীকে গ্রেপ্তারের এখতিয়ার বা অবকাঠামো থাকে? বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের কোনো নজির কি আছে? ‘যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে’–এটা কি নিছক রাজনৈতিক বক্তব্য?

‘অভিজ্ঞতার ফাঁদে’ তরুণরা
চাকরির বিজ্ঞাপনে প্রায়ই লেখা থাকে, ‘অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে’ কিংবা ‘কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে’। কিন্তু যারা সদ্য পড়াশোনা শেষ করেছেন, তাদের অভিজ্ঞতা আসবে কোথা থেকে? প্রথম চাকরিটিই যদি অভিজ্ঞতার শর্তে আটকে যায়, তাহলে কর্মজীবন শুরু হবে কীভাবে?