কুয়েত

কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
আলোচনায় বক্তারা বলেন, রাসুল (সা.)–এর দেখানো পথে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।

উপসাগরীয় দেশগুলোর হতাশার প্রেক্ষাপটে ইরানকে সংযত করতে পারবে কি চীন?
ওয়াশিংটন ইনস্টিটিউটের চীনবিষয়ক বিশেষজ্ঞ হেনরি টুগেনডহাট রয়টার্সকে বলেন, বেইজিংয়ের প্রধান লক্ষ্য হলো অঞ্চলের সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কোনো এক পক্ষের প্রকাশ্য সমর্থন দিয়ে কূটনৈতিক ক্ষতির ঝুঁকি নিতে চায় না তারা।

বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা ইরানের
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। রেভল্যুশনারি গার্ডস বলেছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যকে পানিতে মারবে ইরান?
কুয়েত অভিযোগ করেছে, ইরান আবার তাদের পানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এ ধরনের হামলা উপসাগরীয় দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ।

কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আল আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর তিন দেশে ইরানের পাল্টা হামলা
বুধবার জর্ডান, বাহরাইন ও কুয়েতে আবারও হামলা চালিয়েছে ইরান। এর ফলে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

আবারো যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা
তেহরান জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান।

কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলার দাবি ইরানের
কুয়েত ও বাহরাইন—দুই দেশই ইরানের এ হামলার নিন্দা জানিয়েছে। তবে হামলায় কী বা কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ছুটিতে দেশে এসে তারা কেন কুয়েতে ফিরতে পারছেন না?
করোনা অতিমারির সময় ছুটিতে দেশে ফিরেছিলেন বাংলাদেশের ৫৫৭ সাবেক সেনা সদস্য। তারা আর ফেতর যেতে পারেননি। কুয়েতে চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে ২২ জুন (২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভিডিও: তারিক সজীব

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে হরমুজ বন্ধের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, কুয়েত ও বাহরাইনে ছোড়া ৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টি ভূপাতিত করা হয়েছে। সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

আমেরিকার শান্তিচুক্তির পরও কেন অশান্ত মধ্যপ্রাচ্য?
দক্ষিণ লেবানন, উত্তর ইসরায়েল, গাজা কিংবা কুয়েত- মানচিত্রের নামগুলো ভিন্ন হলেও চলতি সপ্তাহে তাদের ভাগ্যটা একই সুতোয় গাঁথা ছিল। আর তা হলো আকাশ থেকে ধেয়ে আসা অবিরাম বোমাবর্ষণ আর সাইরেনের আর্তনাদ। অথচ কাগজে-কলমে এই প্রতিটি অঞ্চলেই আমেরিকার মধ্যস্থতায় তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার কথা!

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, কুয়েত-বাহরাইনে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালিতে আমেরিকা ও ইরানের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর কুয়েত-বাহরাইনে হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টাকম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত
গতকাল বুধবার (৩ জুন) ভোরে কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত
কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের
হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে ইরানের একটি সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)।


