Advertisement Banner

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
কুয়েতে ইরানের হামলা। ছবি: রয়টার্স

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে উত্তেজনা বৃদ্ধি এবং ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তার চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজারিরার এক প্রতিবেদনে জানানো হয়, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে অবিলম্বে এবং শর্তহীনভাবে এই হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “কুয়েত রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো অপরাধমূলক ইরানি হামলার আমরা নিন্দা ও ধিক্কার জানাচ্ছি, যা একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির কারণ।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, “এই উত্তেজনা বৃদ্ধি এমন এক সময়ে ঘটল যখন বেশ কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশ উত্তেজনা হ্রাস, পরিস্থিতি শান্ত করা এবং অঞ্চলটিকে আরও বড় সংঘাত থেকে রক্ষা করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর বোমা বর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা হামলা চালানো হয়েছে, তবে কোন ঘাঁটিতে হামলা হয়েছে— তা উল্লেখ করা হয়নি।

সম্পর্কিত