
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় দুই মাস কুয়েত বিমানবন্দর বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকে কুয়েতে চালু হচ্ছে বিমান চলাচল। প্রথম ধাপে কুয়েত এয়ারলাইনস ঢাকাসহ ১৭ দেশে এবং জাজিরা এয়ারওয়েজ ঢাকাসহ ৯ দেশে ফ্লাইট পরিচালনা করবে। তবে জাজিরা এয়ারওয়েজ ঢাকা–কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে না। ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম থেকে পরিচালিত হবে। এই ফ্লাইটের যাত্রীদের কুয়েত থেকে বাসে দাম্মাম নেওয়া হবে। একইভাবে যাত্রীদের দাম্মাম থেকে বাসে কুয়েতে পৌঁছে দেবে জাজিরা এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।
এদিকে বিমান চলাচল চালুর খবরে স্বস্তি ফিরছে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের মাঝে। তারা অনেকেই দেশে ছুটিতে এসে বিমান চলাচল সাময়িক বন্ধ থাকায় নিজ নিজ কর্মসংস্থানে ফিরতে না পেরে অনিশ্চয়তায় ভুগছিলেন। এখন যেহেতু কুয়েত বিমানবন্দরকে ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে এ জন্য তারা আনন্দিত। তবে এখন পর্যন্ত শুধুমাত্র কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটগুলো ঢাকা থেকে কুয়েত রুটে সরাসরি পরিচালনার কথা জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন। যারা বিগত সময় ফ্লাইট বন্ধ থাকার কারণে কুয়েত যেতে পারেননি তাদের পুনরায় সম্পুর্ণ বিনামূল্যে নতুন সিডিউল দিচ্ছে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”