Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

তরুণেরা কৃষিতে আগ্রহী নয়, সমাধান কী?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯: ৫৬
তরুণেরা কৃষিতে আগ্রহী নয়, সমাধান কী?

চলতি বছরের জানুয়ারিতে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুদান কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া। তবে এই কর্মসূচি সাধারণ প্রযুক্তিপ্রেমীদের জন্য নয়, দেশের কৃষিখাতের জন্য কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য হলো, আরও বেশি তরুণকে কৃষিখাতে আগ্রহী করে তোলা। তবে মালয়েশিয়াই একমাত্র দেশ নয়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডেও একই ধরনের কৃষিভিত্তিক কর্মসূচি রয়েছে।

Advertisement

বিগত কয়েক বছর ধরে, দক্ষিণ-পূর্ব এশিয়ার নীতিনির্ধারকরা কৃষির চেয়ে শিল্পকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। তাদের সামনে এখন ভিন্ন সমস্যা। কৃষিখাতে কর্মরত মানুষরা ক্রমে বয়স্ক হয়ে পড়ছেন। মালয়েশিয়ায় কৃষকদের গড় বয়স ৬০ বছর, ফিলিপাইনে ৫৬। সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামগ্রিক কৃষিশ্রমিকদের এক-তৃতীয়াংশের বয়স ৫৫ বা তার বেশি, এক দশক আগেও যা এক-পঞ্চমাংশেরও কম ছিল।

কিছু দিক থেকে এটি ইতিবাচক। শহরে ভালো কাজ পাওয়ায় অনেক তরুণ গ্রাম ছেড়ে চলে গেছে। আর গ্রামে যারা থেকে গেছে, তারা আগের তুলনায় বেশি দিন বাঁচছে। কারণ গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে।

এরপরও গ্রামীণ জনসংখ্যার বার্ধক্য কৃষিখাতকে হুমকির মুখে ফেলছে, যা এখনও দেশভেদে জিডিপির ৯ থেকে ২২ শতাংশ যোগান দেয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৩০ শতাংশ কর্মসংস্থান জোগায়। কৃষকদের বয়স যত বাড়তে থাকে, ততই তাদের উৎপাদনশীলতা কমতে থাকে। শুধু শারীরিক সমস্যা না, বয়স্ক কৃষকেরা নতুন বীজের জাত বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে আগ্রহী নন।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, কয়েকটি দেশের সরকার আশঙ্কা করছে, এর ফলে খাদ্য সরবরাহ বিপন্ন হতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থনীতিবিদ আইকো কিক্কাওয়া বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় আপাতত খাদ্যের ঘাটতি নেই। তবে ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধের যুগে ভবিষ্যতের জন্য খাদ্যনিরাপত্তার ঝুঁকিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।”

বেশিরভাগ বয়স্ক কৃষকেরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে আগ্রহী নন। ছবি: রয়টার্স
বেশিরভাগ বয়স্ক কৃষকেরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে আগ্রহী নন। ছবি: রয়টার্স

এর একটি সম্ভাব্য সমাধান হলো, কৃষকদের কাছে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহ করা এবং বয়স বাড়লেও তারা যাতে উৎপাদনশীল থাকতে পারেন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কৃষকেরা সাধারণত এত ছোট জমিতে কাজ করেন যে আধুনিক প্রযুক্তি কেনার জন্য পুঁজি জোগাড় করা কঠিন। ঋণসুবিধা বৃদ্ধি বা যন্ত্র ভাড়া দেওয়ার ব্যবস্থা এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।

সরকার তরুণদের আবার কৃষিমুখী করার চেষ্টা করছে। কিন্তু এটা বাস্তবায়ন করা অনেক কঠিন হবে। শহুরে চাকরিতে শুধু উচ্চ বেতনই না সামাজিক মর্যাদাও আছে। এই কাজ ছেড়ে গ্রামে ফিরে কাদামাটি মাখা অনেকের কাছেই যুক্তিসংগতও নয়। এ ছাড়া কৃষকরাই চান না, তাদের সন্তান কৃষিকাজ করুক। ২০২০ সালে ফিলিপাইনের ধানচাষীদের ওপর করা এক জরিপে দেখা যায়, প্রায় দুই-তৃতীয়াংশ কৃষক চান না তাদের সন্তানরা তাদের পেশা অনুসরণ করুক।

কৃষিকে আরও আকর্ষণীয় পেশা হিসেবে গড়ে তোলার জন্য খামারের পরিধি বড় হওয়া প্রয়োজন। যাতে বেশি পরিমাণে উৎপাদন নিশ্চিত করা যায়, যন্ত্রপাতির বিনিয়োগকে লাভজনক করা সম্ভব হয় এবং উচ্চতর আয় নিশ্চিত করা যায়। জাপানে অনেক ছোট ছোট জমি একত্রীকরণ করে আংশিকভাবে এই সমস্যার সমাধান করা হয়েছে বলে এডিবির গবেষণায় উঠে এসেছে।

জাপানের এই মডেল দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রয়োগ করা সহজ হবে না। কারণ এখানে জমির মালিকানা শুরু থেকেই বেশি খণ্ডিত। ক্ষুদ্র পুঁজির কৃষকরা অধিকাংশ সময় দুর্বল সামাজিক নিরাপত্তাব্যবস্থার বিকল্প হিসেবে তাদের জমি আঁকড়ে ধরে রাখতে চায়।

জন্মহার হ্রাস এবং আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কৃষি ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য শিল্পও ভবিষ্যতে একই ধরনের জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বয়স্ক কৃষকদের সমস্যা সরকারগুলো কীভাবে সামাল দেয়, তা থেকেই বোঝা যাবে বৃহত্তর এই রূপান্তর তারা কতটা দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবে।

বিষয়: এডিবিকৃষি খাতজাপানকৃষিকৃষকফিলিপাইনথাইল্যান্ডদ্য ইকোনমিস্টের প্রতিবেদনমালয়েশিয়াইন্দোনেশিয়াএশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে