Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

নির্বাচনের ঠিক আগে বিএনপি কেন অনিশ্চয়তায়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৩
নির্বাচনের ঠিক আগে বিএনপি কেন অনিশ্চয়তায়?

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতে আছে আর মাত্র দুই মাস। তবে এবারের নির্বাচনী প্রতিযোগিতায় থাকা সবচেয়ে প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। কারণ দলটির শীর্ষ দুই নেতার একজন মারাত্মক অসুস্থ আর আরেকজন বিদেশে আটকে আছেন।

Advertisement
Advertisement
Advertisement

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছেলে তারেক রহমান এখনো ‘স্বেচ্ছানির্বাসনে’ রয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের পর তার ফিরে আসার আশা থাকলেও ফেরেননি তিনি।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, নেতৃত্বের এই শূন্যতা বিএনপির শক্তিশালী জায়গাগুলোতেও নিয়ন্ত্রণ দুর্বল করতে পারে। সেইসঙ্গে প্রতিযোগিতা থেকে শেখ হাসিনার আওয়ামী লীগ বাদ পড়ায় যে সুযোগ তৈরি হয়েছে, দলটির তা কাজে লাগানোর সুযোগও সীমিত হতে পারে। তারেক রহমানের অনুপস্থিতি বিশেষভাবে ক্ষতিকর, কারণ তিনি দলের মূল সমর্থকদেরকে চাঙ্গা করার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

Advertisement
Advertisement
Advertisement

ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, “দেশে ফিরতে মায়ের এই অসুস্থতার চেয়ে ভালো সময় আর কি হতে পারে তারেক রহমানের জন্য?” এমনকি গণমাধ্যমের সাক্ষাৎকারেও তাকে বিশেষভাবে দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টেই তারেক রহমানের ফিরে আসবেন বলে আশা করা হচ্ছিল। কারণ আগের সরকারের দুর্নীতির মামলাগুলো বাতিল হয়ে তার দেশের ফিরে আসার বাধাগুলো দূর হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: চরচা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: চরচা

তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে আছেন। তিনি বলেছেন, ফিরে আসার সিদ্ধান্তটি পুরোপুরিভাবে তার নিজের নয় এবং এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। তবে অন্তর্বর্তী সরকার ইঙ্গিত দিয়েছে, তার ফিরে আসায় তাদের কোনো আপত্তি নেই।

শ্রীরাধা দত্ত বলেন, “বাংলাদেশের কিছু এলাকায় বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে এবং তার (তারেক) দেশে ফেরা ভোটের হারে পার্থক্য গড়ে দিত। তিনি একজন ক্যারিশম্যাটিক নেতা।”

এই বিশ্লেষক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা অসম্ভব ছিল। কারণ এর অর্থ হবে নির্বাচনে টিকে থাকা একমাত্র মূলধারার দলটিকে কার্যত বাদ দেওয়া।

আসন্ন নির্বাচনে যে দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে, তার মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী।

বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভে সহায়ক ভূমিকা পালনকারী ছাত্রদের মধ্যে এনসিপির সমর্থন রয়েছে। তবে ভোটারদের মধ্যে তাদের তেমন বিস্তৃত ভিত্তি নেই। অন্যদিকে, জামায়াতেরও সীমিত সংখ্যক অনুসারী রয়েছে।

এদিকে, আগামী বছর রমজান মাসের আগে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে বলেছে সরকার। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের কথা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি/ সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি/ সংগৃহীত

দক্ষিণ এশিয়া নিয়ে লন্ডনভিত্তিক লেখক প্রিয়জিৎ দেবসরকার বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় না থাকা সত্ত্বেও তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসতে অনিচ্ছা রহস্যজনক। এর মানে কি এই যে এখনো দেশে ফেরার পর তার গুরুতর পরিণতির মুখোমুখি হওয়ার ভয় আছে?”

দেবসরকার বলেন, বিএনপির এমন একজন বিশিষ্ট নেতার অনুপস্থিতি এই প্রশ্ন তুলেছে যে, জামায়াত বা এনসিপি বিএনপি ও আওয়ামী লীগ উভয়কেই ছাড়িয়ে যাবে কি না?

আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। তবে বিক্ষোভ করার এবং নির্বাচন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, নির্বাচন আয়োজনে সম্ভাব্য কোনো বিলম্ব আওয়ামী লীগের জন্য সহায়ক হতে পারে এবং অন্তর্বর্তী প্রশাসনের উপর চাপ সৃষ্টির উপায় ও মাধ্যম খুঁজে বের করতে তাদের আরও সময় দিতে পারে।

বিষয়: বিএনপিনির্বাচনতারেক রহমানখালেদা জিয়াএনসিপিপ্রতিযোগিতাজামায়াতে ইসলামী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড