
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

সত্তরের দশকের শুরুতে চীনের নেতা মাও সেতুং এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দীর্ঘ দুই দশকের শত্রুতা ভুলে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেন। সে সময় তাদের এক ছাতার নিচে আনার পেছনে মূল ভূমিকা রেখেছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন। কারণ দেশটি ছিল চীন ও যুক্তরাষ্ট্রের শত্রু।
এখন বর্তমানে আসা যাক। গত আট বছর ধরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে প্রযুক্তির মতো নানা খাতে ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা ও মুখোমুখি সংঘাতে জড়িয়ে আছে। পরিস্থিতি দেখে অনেকেই আশঙ্কা করছেন, দুই দেশ হয়তো একটি অনিবার্য সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছে।
আরেকটি নতুন ও শক্তিশালী শত্রুর মোকাবিলা করার জন্য একে অপরকে প্রধান শত্রু না ভেবে তাদের এবার এক হওয়া প্রয়োজন। আর সেই শত্রু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্রমবর্ধমান ঝুঁকি। এমনটাই বলছেন, হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইনস্টিটিউট ফর এশিয়ার একজন সিনিয়র ভিজিটিং স্কলার এবং চীনের সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের সাবেক প্রধান সম্পাদক ওয়াং জিয়ানউয়ে। তার মতে, অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর হাতে এআই-এর ক্ষতিকর অপব্যবহার রোধ করা এবং দীর্ঘমেয়াদে স্বশাসিত এআই সিস্টেম মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে যেন কোনো ভয়াবহ বিপর্যয় ঘটাতে না পারে, সে জন্য দুটি দেশের যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি।
এআইয়ের ভয়াবহ ঝুঁকি নিয়ে বিতর্ক এখন আর পর্দার আড়ালে নেই, একদম প্রকাশ্য রূপ নিয়েছে। গত সেপ্টেম্বরে ‘অ্যানথ্রোপিক’-এর প্রধান নির্বাহী দারিও আমোদি এআই মডেলের উন্নতি করার গতি একটু কমিয়ে আনার জন্য প্রযুক্তি মোঘলদের প্রতি আহ্বান জানান। ‘ওপেনএআই’-এর স্যাম অল্টম্যান এবং ‘এক্সএআই’-এর ইলন মাস্কও তার এই কথায় সায় দেন। কিছু মার্কিন গণমাধ্যমকে আমোদি জানান, প্রযুক্তির এই অবিশ্বাস্য দ্রুতগতি মূলত “আমাদের জন্য একটা লাল সংকেত যে এবার একটু থামতে হবে।” যদিও এর মানে এই নয় যে পুরো কাজই বন্ধ করে দিতে হবে। এআইয়ের নিজের ক্ষমতা নিজে থেকেই বাড়িয়ে নেওয়ার ক্রমবর্ধমান প্রবণতার কথা তুলে ধরে তিনি সতর্ক করেন যে, “একে যদি লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয়, তবে এই সিস্টেমগুলোকে বোঝার এবং নিয়ন্ত্রণ করার আমাদের যে সামর্থ্য, তা তারা ছাড়িয়ে যাবে।”
এই ধরনের সতর্কবার্তা এখন আর নিছক কোনো অনুমান বা তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। গত জুলাইয়ে ওপেনএআই জানিয়েছে, তাদের একটি এআই সিস্টেম নিজ থেকেই হ্যাকিং করে ‘হাগিং ফেস’ নামের প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিল। এটি ছিল এক নজিরবিহীন ঘটনা। এরপর অ্যানথ্রোপিকও জানায় যে, নিরাপত্তা পরীক্ষার সময় তাদের মডেলগুলো বাইরের তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে সফলভাবে অনুপ্রবেশ করেছে।
ওয়াং জিয়ানউয়ে তার নিবন্ধে জানান, চীনের অবস্থাও এর ব্যতিক্রম নয়। গত অক্টোবরে প্রযুক্তি জায়ান্ট ‘টেনসেন্ট’ স্বীকার করেছে, অন্যান্য কোম্পানির মডেল যাচাই করার জন্য তারা যে এআই এজেন্টগুলো ব্যবহার করেছিল, সেগুলোর আচরণ তাদের পরিকল্পনার বাইরে চলে গিয়েছিল। জানা গেছে, ওই এজেন্টগুলো সুরক্ষা ব্যবস্থা বা অ্যান্টি-রোবট প্রটেকশন ফাঁকি দেওয়ারও চেষ্টা করেছিল।
অ্যানথ্রোপিকের নিজস্ব গবেষকেরাও এ বিষয়ে বেশ স্পষ্ট কথা বলেছেন। গত সেপ্টেম্বরে জ্যাকব কক্সন এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘মানুষের জীবন নিয়ে জুয়া খেলার’ অভিযোগ তুলে পদত্যাগ করেন। এরপর প্রতিষ্ঠানটির অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হুবিংগার জানান, আগামী ১০ বছরের মধ্যে এআই ‘সব মানুষকে ধ্বংস করে দিতে পারে’। এই আশঙ্কার সম্ভাবনা তিনি ব্যক্তিগতভাবে ১০ শতাংশের বেশি মনে করেন। অবশ্য অ্যানথ্রোপিক ও ওপেনএআই—উভয় সংস্থাই পুঁজিবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাই অনেকে মনে করেন এ ধরনের সতর্কবার্তার পেছনে প্রযুক্তি খাত নিয়ে মানুষের মাঝে বাড়তি উন্মাদনা তৈরির উদ্দেশ্যও থাকতে পারে।
এমন পরিস্থিতিতে মানবজাতিকে এআইয়ের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বিশ্বের দুই শীর্ষ এআই পরাশক্তি—চীন এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা ও সিদ্ধান্ত সবচেয়ে বেশি জরুরি।
আশার কথা এই যে, প্রেসিডেন্ট চীনা সি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি এআই সংলাপ শুরু করার উদ্যোগ নিয়েছেন। তবে দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতার মধ্যে মুখের কথাকে বাস্তবে রূপ দেওয়া কঠিন করে তোলার কথাও বলছেন ওয়াং। তিনি প্রতিবেদনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের একটি বক্তব্য উল্লেখ করেন। গত অক্টোবরে হার্ভার্ডের একটি অনুষ্ঠানে সুলিভান সতর্ক করে বলেছিলেন, সবচেয়ে বড় ব্যাপার হলো এমন এক ‘নিম্নমুখী প্রতিযোগিতা’ এড়ানো, যেখানে উভয় দেশ শুধু একে অপরকে পেছনে ফেলার প্রতিযোগিতায় ব্যস্ত থাকে এবং নিরাপত্তার বিষয়টি এড়িয়ে যায়।
এদিকে ওয়াশিংটনের বর্তমান অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। শিল্পখাতের কাজের গতি একটু কমানো উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র চীনের চেয়ে এগিয়ে আছে এবং তিনি এই অবস্থা বজায় রাখতে চান। কারণ তিনি মনে করেন যে দেশ এআইয়ের নিয়ন্ত্রণ নেবে, সেই গোটা বিশ্বেই বিজয়ী হবে।
ওয়াংয়ের মতে, যুক্তরাষ্ট্রের এই একক আধিপত্য বিস্তারের চেষ্টার পেছনে একটি সাধারণ ধারণা কাজ করে। তা হলো, দেশটি গতি কমালেও চীন তা করবে না। ফলে যুক্তরাষ্ট্র তার বর্তমান অগ্রগামিতা হারিয়ে ফেলবে। অন্যদিকে বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গতি কমানোর এসব কথা আসলে চীনের এআই উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রেরই একটা পাতা ফাঁদ।
তবে দুই দেশের এই ব্যবধান খুব বেশি নয় বলে মনে করেন। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, সর্বাধুনিক বা ফ্রন্টিয়ার মডেল তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এগিয়ে থাকার ব্যবধান বড়জোর ছয় থেকে আট মাস। অন্যদিকে এআইয়ের বাস্তব প্রয়োগ বা ব্যবহারের দিক থেকে চীন এগিয়ে রয়েছে বলেই ধারণা করা হয়।
চীনের নেতাদের কথাবার্তায় অন্তত বাইরে থেকে বেশ নমনীয় মনোভাব দেখা যায়। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে এক সংবর্ধনা অনুষ্ঠানে সি চিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশই এআইয়ের শীর্ষ শক্তি এবং মানবকল্যাণে এআই পরিচালনা করার মতো সক্ষমতা ও দায়িত্ব তাদের রয়েছে। এর বিকাশ যেন সবসময় ‘মানুষের নিয়ন্ত্রণে’ থাকে, তা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
এরপর গত ২৩ অক্টোবর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন প্রতিনিধিদের জানান, যৌথভাবে এআই তৈরি ও পরিচালনা করার এবং তা মানুষের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ও ক্ষমতা দুই দেশেরই রয়েছে। ওয়াং ই বলেন, “আমাদের শুধু ঝুঁকি থেকে সতর্ক থাকলেই চলবে না, বরং বিশ্বজুড়ে প্রযোজ্য নিয়ম ও মানদণ্ড ঠিক করতে একযোগে কাজ করতে হবে, যাতে এআই সবার যৌথ সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”
যদিও বেইজিংয়ের এই আনুষ্ঠানিক বক্তব্যগুলো বেশ সহযোগিতাপূর্ণ মনে হয়, তবে এআই ও অটোমেশন খাতে তাদের বিপুল সরকারি বিনিয়োগ প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের মতো তারাও কোনোভাবেই পিছিয়ে পড়তে নারাজ।
তবে কথার কথা যা-ই হোক না কেন, এআই-এর সুরক্ষা বলয় বা গার্ডরেল তৈরি নিয়ে কেউ তেমন কোনো তাড়াহুড়ো করছে না। আর যৌথভাবে বৈশ্বিক নিয়মকানুন ও মানদণ্ড গড়ে তোলার কথা তো বলাই বাহুল্য। এআই নিরাপত্তা নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে যুক্ত এক সূত্রের মতে, এসব আলোচনা এখন পর্যন্ত মূলত একে অপরকে নানা প্রশ্ন করে কোন দেশ কোন ক্ষেত্রে এগিয়ে বা পিছিয়ে আছে তা জানার মাঝেই সীমাবদ্ধ রয়েছে।
চীন বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষই যদি একে অপরকে যথেষ্ট বিশ্বাস না করে একসঙ্গে নিয়ম তৈরি করতে না পারে, তবে একটি বিকল্প উপায় হতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) আদলে এমন একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা যেতে পারে, যার দায়িত্বে থাকবেন বিশ্বের অত্যন্ত সম্মানিত এআই বিশেষজ্ঞরা। আইএইএ পুরোপুরি নিখুঁত নয়।
সংস্থাটি কেবল নিয়ম মেনে চলার বিষয়টি যাচাই করতে পারে এবং নিয়ম লঙ্ঘনকারীদের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রিপোর্ট করতে পারে, তবে নিজে থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নেই। তা সত্ত্বেও, এটি দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য তদারকি ব্যবস্থা টিকিয়ে রেখেছে। এ ধরনের সংস্থা মধ্যপন্থী ও ছোট দেশগুলোর উদ্বেগ ও মতামতগুলোকেও গুরুত্ব দিতে পারে, যা বর্তমান আলোচনা থেকে কার্যত বাদ পড়ে আছে। এর ফলে, যুক্তরাষ্ট্র ও চীন একা নিয়ম তৈরি করলে বিশ্ববাসী তা যেভাবে দেখত, এই আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তা অনেক সহজে মেনে নেওয়া সম্ভব হবে। এআই যেভাবে দ্রুতগতিতে এগিয়ে চলেছে, তাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় এখনই।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের