চরচা ডেস্ক


রাখঢাক না করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলেই দিলেন, ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ চান তিনি। দাবি করেছেন, ইরানের রেজিমের পরিবর্তনও করে ফেলেছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য আর আমেরিকা ইরানে স্থলঅভিযান চালাবে এই শঙ্কার প্রভাব এরইমধ্যে পড়েছে জ্বালানিতে

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বিষয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন। গতকাল তার এ প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফায় বিতর্ক, হইচই ও হট্টগোল হয়। কিছু সময়ের জন্য সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইরানের তেলশিল্পের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানে তার ‘অগ্রাধিকার হবে তেলের নিয়ন্ত্রণ নেওয়া’। ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ফেলেছে।