মানবপাচার

অবৈধভাবে মালয়েশিয়াগামী বোট থেকে ৬৫ জন উদ্ধার, আটক ১১
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ১১ সদস্যকে আটক করা হয়েছে।

লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক
স্বজনদের অভিযোগ, লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়ার তিন বছর পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। উল্টো জমি-জমা বিক্রি ও ধার-দেনা করে দালালদের দেওয়া টাকা শোধ করতে গিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে।

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এশিয়ায় সাইবার স্ক্যামের আড়ালে ভয়াবহ নারী নির্যাতন
উগান্ডার ৩৯ বছর বয়সী সারাহর দোকান ছিল। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের চাকরির লোভ দেখিয়ে তাকে লাওসে আনা হয়েছিল। এরপর ২০২২ সাল থেকে শুরু করে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’-এর তিনটি ভিন্ন স্ক্যাম কম্পাউন্ড বা বন্দিশালার হাতবদল করে বিক্রি করা হয় তাকে।

আন্দামানে নৌকাডুবি, নেপথ্যে কারা?
আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ২৫০ জন নিখোঁজ হওয়ার পর সামনে এসেছে রোহিঙ্গা পাচারকারী মোহাম্মদ ফয়সালের চাঞ্চল্যকর সাক্ষাৎকার। নিজে শরণার্থী হয়েও কীভাবে তিনি এক বিশাল পাচার চক্রের অংশ হয়ে উঠলেন এবং অসহায় রোহিঙ্গাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, তারই রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে এই প্রতিবেদনে।

অনলাইন জুয়া এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ভূমধ্যসাগরে সলিল সমাধি: মাটির দেহ পায় না মাটির স্পর্শ
এই মৃত্যু কেবল ব্যক্তিগত নয়; এটি আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি। কেন একটি তরুণকে জীবন বাজি রেখে অবৈধ পথে বিদেশ যেতে হয়? কেন সে বিশ্বাস করে যে মৃত্যুর ঝুঁকি নিয়েও বিদেশে যাওয়া তার জন্য একমাত্র পথ?

অবৈধ পথে বিদেশযাত্রা: স্বপ্নের পেছনে দুঃস্বপ্নের ছায়া
মানবপাচারকারীরা প্রায়ই বিপজ্জনক রুট ব্যবহার করে মানুষ পাচার করে থাকে। সমুদ্রপথে বা দুর্গম স্থলপথে যাত্রাকালে অনেকেই প্রাণ হারান। এর সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে আছে ইতালি পাড়ি দেওয়ার সময় সমুদ্রে ডুবে এই মানুষদের মৃত্যু। সুনামগঞ্জের বাতাস আজ ভারী। অথচ, সঠিক পথে দক্ষ জনশক্তি হিসেবে গেলে তাদের স্বপ্নের

ফের ৬ দিনের রিমান্ডে ১/১১-এর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন
অভিযোগে আরও জানানো হয়েছে, বিবাদী পক্ষ বিভিন্ন দেশে শ্রমিক পাচার করে তাদের আটকে রাখা, কাজ না দেওয়া এবং বেতন না দিয়ে জোরপূর্বক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। অনেক শ্রমিককে মানবেতর অবস্থায় শ্রম শোষণের শিকার হতে হয়েছে।

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে
মামলায় সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক এমপি বেনজীর আহমেদ, সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ মোট ১০৩ জনকে আসামি করা হয়েছে।

সিলেটে ভারতে অনুপ্রবেশকালে ‘মানব পাচারকারীসহ’ আটক ১১
আটকদের মধ্যে মানবপাচার মামলায় আগে গ্রেপ্তার রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাস (৩০) আছেন। পুলিশ জানায়, তাকে গত ২২ ডিসেম্বর মানবপাচার মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেয়ে আবারও তিনি ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

ভারতের গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক
ভারতের গুজরাট রাজ্য থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।

কুয়েতে মানবপাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের হাত থেকে ১১ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাসে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশি আটক
ইন্দোনেশিয়া থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির রিও প্রদেশের দুমাই নৌ-সদর দপ্তর বিভাগ। এ সময় ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিককেও আটক করা হয়েছে।



