Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> প্রবাস

লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭২ বাংলাদেশি অভিবাসী

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৫: ৩৮
লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭২ বাংলাদেশি অভিবাসী
ছবি: ইউএনবি

লিবিয়ার মিসরাতা থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭২ অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫১ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় নিয়োজিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে এ প্রত্যাবাসনের ব্যবস্থা করে।

Advertisement
Advertisement
Advertisement

বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান।

ফেরত আসা ব্যক্তিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় পৌঁছেছিলেন। তাদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রার ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি অভিবাসী174 Bangladeshis return home voluntarily from Libya

দেশে ফেরত আসা প্রত্যেক বাংলাদেশির জন্য আইওএমের পক্ষ থেকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

বিষয়: লিবিয়াঅবৈধঅভিবাসীফ্লাইটবাংলাদেশিইউরোপমানবপাচারপ্রবাসীকল্যাণ মন্ত্রণালয়পররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ দূতাবাসআইওএমঅপহরণনির্যাতন
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘কোনো বিদ্যুৎ সাপ্লাই ছাড়াই তাদের পেমেন্ট করা হচ্ছে’

  • ২

    এক সময়ের শিল্পনগরী খুলনার অবস্থা আজ এমন কেন?

  • ৩

    ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’

  • ৪

    নেতানিয়াহু হারলে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে?

  • ৫

    লিবিয়া থেকে স্বেচ্ছায় ফিরলেন ১৭২ বাংলাদেশি অভিবাসী

সম্পর্কিত
  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, দালাল ও অসাধু এজেন্সির প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, দালাল ও অসাধু এজেন্সির প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের আগে কোনো মেডিকেল পরীক্ষা করা যাবে না। ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো পরীক্ষাই অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।

  • অস্ট্রেলিয়ায় খাদ্যসংকটে ৩৬ লাখ পরিবার, চাপে প্রবাসী বাংলাদেশিরাও

    অস্ট্রেলিয়ায় খাদ্যসংকটে ৩৬ লাখ পরিবার, চাপে প্রবাসী বাংলাদেশিরাও

    অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী পরিবারগুলোর দৈনন্দিন জীবনেও।

  • সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

    সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

    জেসিন্ডা আরডার্নের প্রধানমন্ত্রিত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে বাংলাদেশেরও বিশেষ সম্পর্ক রয়েছে। ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত হয়। ওই সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে অবস্থান করছিল।

  • অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে এক শৌখিন সন্ধানী পেলেন ১ কেজির বেশি ওজনের স্বর্ণের খণ্ড

    অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে এক শৌখিন সন্ধানী পেলেন ১ কেজির বেশি ওজনের স্বর্ণের খণ্ড

    পরীক্ষায় দেখা গেছে, কোয়ার্টজ খনিজমিশ্রিত খণ্ডটির মোট ওজন এক হাজার ২১৮ গ্রাম। এর মধ্যে প্রায় ৯৪০ গ্রাম স্বর্ণ রয়েছে। স্বর্ণসন্ধানী খণ্ডটির নাম দিয়েছেন ‘টিবুবুরা স্পাড’।