
লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ২২ জনসহ মোট ১৬৫ জন স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপে অক্ষশক্তির ভেতরেই শুরু হয় টানাপোড়েন। লিবিয়ায় ইতালির শোচনীয় পরাজয় ক্ষুব্ধ করে তোলে হিটলারকে। দুই মিত্রের সম্পর্কে দেখা দেয় প্রথম বড় ফাটল।

প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে, গুলির আঘাতেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।

ইরানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার সামনে আসছে: আমেরিকা কি ইরানে সামরিক অভিযান চালাবে? তবে আক্রমণ করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি মোটেও তেমন নয়। বিবিসির সিনিয়র করেসপনডেন্ট ফ্রাঙ্ক গার্ডনার ইরানের ওপর মার্কিন হামলার প্রতিক্রিয়ায় সম্ভাব্য সাতটি দৃশ্যপট বিশ্লেষণ করেছেন।

শাসনব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জকে প্রায়ই একটি অর্থনৈতিক মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে দেখা হয়। দীর্ঘদিনের দুঃশাসন, মূল্যনিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় অবক্ষয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আশা জাগায়। তবে এতে কি খুব একটা পরিবর্তন ঘটে?

তুরস্কের রাজধানী আঙ্কারায় জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আঙ্কারার অদূরে হাইমানা জেলায় তাদের বহনকারী ব্যক্তিগত জেট বিমানটি বিধ্বস্ত হয়।

লিবিয়ার উপকূলীয় শহর আল খুমসের কাছে নৌকাডুবিতে ৪ অভিবাসী বাংলাদেশি নিহত হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী।

বিবৃতিতে বলা হয়, দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের আন্দোলনে যেসব সশস্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিল তাদের মধ্যে অন্যতম সাপোর্ট ফোর্স অ্যাপারেটাস বা এসএসএ। গতকাল সোমবার (১২ মে) গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল গনি কিকলি নিহত হন। তাঁর মৃত্যুর পর রাজধানী ত্রিপোলিসহ লিবিয়াজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস।

লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। নতুন এ নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হবে।
আফ্রিকার দেশ লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় মরুভূমিতে অভিবাসীদের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই গণকবর থেকে কমপক্ষে ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লিবিয়া উপকূল থেকে ৩৪ জন নারী ও ৬ শিশুসহ ৪৯৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর বাংলাদেশিসহ ৪৯ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালির আনকোনায় পৌঁছেছে ইতালিয়ান এনজিও ইমার্জেন্সির উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সিরিয়া ও মিসরের নাগরিকেরা রয়েছেন।

লিবিয়ায় আটকে পড়া আরও ১৫০ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশে ফিরেছেন।