Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তুরস্কে জেট বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯: ১১
তুরস্কে জেট বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারায় জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আঙ্কারার অদূরে হাইমানা জেলায় তাদের বহনকারী ব্যক্তিগত জেট বিমানটি বিধ্বস্ত হয়।

Advertisement
Advertisement
Advertisement

লিবীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, জেট বিমানে সেনাপ্রধান ছাড়াও চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য ছিলেন।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল-হামিদ দেবেইবাহ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করে একে দেশের জন্য এক ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছেন।

নিহত প্রতিনিধি দলটি তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে আঙ্কারায় অবস্থান করছিল। আলোচনা শেষে লিবিয়ার উদ্দেশে রওনা হওয়ার মাত্র ৪০ মিনিট পর বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, রাত ৮টা ৩০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্যালকন ৫০ মডেলের ওই জেট বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের সংকেত পাঠান। জেট বিমানটিকে পুনরায় বিমানবন্দরে ফিরিয়ে আনার প্রস্তুতি চললেও অবতরণের আগেই আঙ্কারার ৭০ কিলোমিটার দক্ষিণে হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে এটি বিধ্বস্ত হয়।

জেনারেল আল-হাদ্দাদ ছিলেন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার। লিবিয়ার বিভক্ত সামরিক বাহিনীকে জাতিসংঘের মধ্যস্থতায় একীভূত করার যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চলছিল, সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে চলমান অভ্যন্তরীণ কোন্দল ও সামরিক বিভাজন নিরসনে তিনি সেতুবন্ধন হিসেবে কাজ করছিলেন।

এই মর্মান্তিক ঘটনার পর আঙ্কারা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তুরস্কের সরকার, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে চারজন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। লিবিয়া সরকারও জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করতে তারা একটি প্রতিনিধি দল আঙ্কারায় পাঠাবে।

বিষয়: তুরস্কনিহতলিবিয়াদুর্ঘটনা
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক