Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়েতে মানবপাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১২: ০৩
কুয়েতে মানবপাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবপাচার এবং স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে।

Advertisement
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানবপাচার কার্যকলাপের সঙ্গে জড়িত ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এ ছাড়া, সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ খবর দিয়েছে। 

মানবপাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি ২ ব্যক্তি প্রতি ভিসা বাবদ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ দিনার পর্যন্ত ফি নিয়ে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করে বলে স্বীকার করেছেন। 

Advertisement
Advertisement
Advertisement

গ্রেপ্তার তিন বাংলাদেশি
গ্রেপ্তার তিন বাংলাদেশি

তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছৈ।  এ সময় ওই বাংলাদেশির কাছ থেকে বিপুল পরিমাণে জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে তার পরিচয়  জানানো হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রলায় নিশ্চিত করেছে যে, তাদের  বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের নিরাপত্তা নষ্ট করার বা আইন লঙ্ঘন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার  প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। 

বিষয়: কুয়েতগ্রেপ্তারপ্রবাসীবাংলাদেশিমানবপাচার
সর্বশেষ
  • ১

    ইউক্রেন ছাড়লেন ট্রাম্পের দূত, যুদ্ধ বন্ধের খবর নেই

  • ২

    ১১ দলের লংমার্চ: কী ভাবনা সরকারের

  • ৩

    সুব্রত বাইনের সহযোগী দীপু ও সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

  • ৪

    সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

  • ৫

    বিসিবিতে ফোন তল্লাশি, সতর্কতা নাকি আতঙ্ক?

সম্পর্কিত
  • লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক

    লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক

    স্বজনদের অভিযোগ, লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়ার তিন বছর পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। উল্টো জমি-জমা বিক্রি ও ধার-দেনা করে দালালদের দেওয়া টাকা শোধ করতে গিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে।

  • ফিনল্যান্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত বিএনপির প্রবাসী কর্মীদের

    ফিনল্যান্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত বিএনপির প্রবাসী কর্মীদের

    বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

  • কুয়ালালামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    কুয়ালালামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিট এলাকায় হোটেল এস্টোর হলরুমে বিএনপির মালয়েশিয়া শাখা প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান আয়োজন করে।

  • বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার

    বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার

    বিদেশে বাংলাদেশের পতাকা বহন করা যেমন বিরাট সম্মানের, দায়িত্ব শেষে সেই পতাকা সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রতিনিধির হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসাও সমান মর্যাদার।