
লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক
স্বজনদের অভিযোগ, লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়ার তিন বছর পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। উল্টো জমি-জমা বিক্রি ও ধার-দেনা করে দালালদের দেওয়া টাকা শোধ করতে গিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে।
ভারতের গুজরাট রাজ্য থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলো সমন্বিতভাবে অভিযান চালিয়েছে। অভিযানে গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে আহমেদাবাদ থেকে ৮৯০ ও সুরাট থেকে ১৩৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি বলেন, ‘গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গুজরাটের এই মন্ত্রী আরও বলেন, ‘আটককৃত বাংলাদেশিরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত। গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।’

লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক
স্বজনদের অভিযোগ, লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়ার তিন বছর পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। উল্টো জমি-জমা বিক্রি ও ধার-দেনা করে দালালদের দেওয়া টাকা শোধ করতে গিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে।

ফিনল্যান্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত বিএনপির প্রবাসী কর্মীদের
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

কুয়ালালামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিট এলাকায় হোটেল এস্টোর হলরুমে বিএনপির মালয়েশিয়া শাখা প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান আয়োজন করে।

বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার
বিদেশে বাংলাদেশের পতাকা বহন করা যেমন বিরাট সম্মানের, দায়িত্ব শেষে সেই পতাকা সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রতিনিধির হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসাও সমান মর্যাদার।