Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> বিশেষ প্রতিবেদন

‘তওবা করতাছি, আর করমু না চামড়ার ব্যবসা’

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১৯: ৫০
‘তওবা করতাছি, আর করমু না চামড়ার ব্যবসা’

“৫টা গরুর চামড়া কিনছিলাম বড় আশা কইরা। ভাবছিলাম, কিছু লাভ হইব। এখন সায়েন্সল্যাবে আইনা দেখি আড়তদাররা দামই কয় না। শ্রমিক খরচ, ভ্যানভাড়া—সব মিলায়া নিজের পকেটের টাকা গচ্চা গেছে। তওবা করতাছি, জীবনে আর এই ব্যবসা করমু না।”

Advertisement

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে চামড়াভর্তি ভ্যানের পাশে দাঁড়িয়ে ক্ষোভ আর হতাশায় কথাগুলো বলছিলেন সোবহানবাগ মৌসুমি ব্যবসায়ী রহমত উল্লাহ। শুধু তিনি নন, ঈদুল আজহাকে ঘিরে দেশের কাঁচা চামড়ার বাজারে এবারও সিন্ডিকেট ও আড়তদারদের একচেটিয়া নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো মৌসুমি ব্যবসায়ী।

সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি হয়েছে অত্যন্ত কম দামে। কোথাও কোথাও ন্যায্যমূল্য না পেয়ে চামড়া ফেলে দেওয়া বা মাটিতে পুঁতে রাখার ঘটনাও ঘটেছে।

মার্কিন চুক্তির কারণে যেভাবে ধসে পড়তে পারে দেশীয় খামার ও চামড়া শিল্পleather

সরকারি দর কাগজে, বাস্তবে ধস

Advertisement
Advertisement
Advertisement

গত ১৩ মে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করে। তবে মাঠপর্যায়ে সেই দামের প্রতিফলন দেখা যায়নি।

রাজধানীর সায়েন্সল্যাব, মোহাম্মদপুর ও পোস্তগোলা এলাকা ঘুরে দেখা গেছে, বড় আকারের গরুর চামড়া—যেগুলো মৌসুমি ব্যবসায়ীরা ৬০০ থেকে ১ হাজার টাকায় কিনেছেন—সেগুলোর দাম আড়তদাররা হাঁকছেন মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। মাঝারি আকারের চামড়া বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়, আর ছোট চামড়া ১৫০ থেকে ২৫০ টাকায়।

তবে পোস্তার চিত্র কিছুটা ভিন্ন। পোস্তার পাইকার হাজী মোহাম্মদ আমির হোসেন বললেন, ‘‘চামড়ার দাম যেমন কমছে, কোয়ালিটিও খারাপ হইছে। আমরা পড়ছি বিপাকে। ট্যানারি মালিকরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যে দামে কিনতাছে, আমরা তারচেয়ে বেশি দিয়া কিনতাছি।’’

সবচেয়ে খারাপ অবস্থা ছাগল ও খাসির চামড়ার বাজারে। সরকার খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করলেও বাস্তবে অনেক এলাকায় ছাগলের চামড়া ৫ থেকে ১০ টাকা পিস দরে বিক্রি হয়েছে।

কোরবানির চামড়া সুরক্ষায় সিলেটে বিশেষ উদ্যোগsylhet-city-corporation

সন্ধ্যার পরের চিত্র আরও করুণ

দুপুরের দিকে যে মাঝারি ও বড় চামড়া ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছিল, মাগরিবের পর আড়তদাররা তার দাম আরও কমিয়ে দিয়েছেন। পোস্তগোলায় সন্ধ্যার পর মাঝারি থেকে বড় আকারের অনেক গরুর চামড়া মাত্র ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক মৌসুমি ব্যবসায়ী তিনটি মাঝারি মানের চামড়া পোস্তায় নিয়ে আসেন। সেখানে পাইকারি প্রতিষ্ঠান ‘কামাল অ্যান্ড সন্স’-এর কর্মীরা তিনটি চামড়ার দাম মাত্র ৬০০ টাকা বলেন। কোনো অবস্থাতেই এর চেয়ে বেশি দামে চামড়াগুলো কিনতে রাজি হননি আড়তের কর্মীরা, ফলে চরম বিপাকে পড়েন ওই ব্যবসায়ী।

কোরবানির চামড়ার দাম ২ টাকা বাড়াল সরকারleather

সিন্ডিকেটের অভিযোগ

মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিক ও আড়তদারদের একটি শক্তিশালী সিন্ডিকেট প্রতি বছরের মতো এবারও বাজার নিয়ন্ত্রণ করছে। দুপুরের পর থেকেই সমন্বিতভাবে দাম কমিয়ে দেওয়া হয়, যাতে কম মূল্যে বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করা যায়।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) মহাসচিব হাজী টিপু সুলতান বলেন, ‘‘বেচাকেনার টাকা নেই। আমাদের ১০০ কোটি টাকা ট্যানারি রেখে দিয়েছে। ট্যানারির লোকজন এই খাত দেখিয়ে ব্যাংক থেকে টাকা তুলে অন্যখাতে ব্যয় করে। গেম সব ট্যানারির হাতে।’’

বিপাকে মাদরাসা ও এতিমখানা

প্রতি বছরের মতো এবারও বিপুল পরিমাণ কোরবানির চামড়া মাদরাসা ও এতিমখানায় দান করা হয়েছে। তবে ন্যায্যমূল্য না পাওয়ায় এসব প্রতিষ্ঠানও আর্থিক অনিশ্চয়তায় পড়েছে।

রাজধানীর একটি মাদরাসার শিক্ষক আলীম উদ্দিন বলেন, “ছাত্ররা কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করেছে। কিন্তু এখন আড়তে নিয়ে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যে অর্থ দিয়ে এতিম শিশুদের বছরের বড় একটি ব্যয় মেটানো হতো, এবার সেই সুযোগও কমে গেছে।”

বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক তদারকি দল রাজধানীর বিভিন্ন চামড়া সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেছে। কর্মকর্তারা বলছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে, কাঁচা চামড়ার নয়। পাশাপাশি চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সীমান্ত দিয়ে চামড়া পাচার ঠেকাতে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি করা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকারের নজরদারি থাকবে।

তবে মাঠপর্যায়ের ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি নজরদারি বাস্তবে কার্যকর হয়নি। তাদের দাবি, বাজারে সিন্ডিকেটের প্রভাব ভাঙতে না পারায় প্রতি বছরের মতো এবারও ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ব্যবসায়ী ও দাতব্য প্রতিষ্ঠানগুলো। ফলে দেশের চামড়া খাত আবারও বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছে।

বিষয়: ঈদুল আজহাট্যানারিকাঁচা চামড়াকোরবানির পশুর চামড়া
Advertisement
সর্বশেষ
  • ১

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

  • ২

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ৩

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৪

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৫

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • ভাইরাল হওয়ার নেশায় ‘উড়ছে’ বাস, কর্তৃপক্ষ করছে কী?

    ভাইরাল হওয়ার নেশায় ‘উড়ছে’ বাস, কর্তৃপক্ষ করছে কী?

    সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকবছর ধরে নতুন কিছু ভাইরাল গ্রুপ আর পেজের দেখা মিলছে। ‘বাস লাভার’, ‘ট্যুর বাস লাভার’, ‘বাস স্পটার’ নামের অনেক গ্রুপ আর পেজ দেখা যায় ফেসবুকে। এই গ্রুপ বা পেজগুলোয় বাস নিয়ে নানা ধরনের ভিডিও প্রকাশ করা হয়। এসব গ্রুপের সদস্য বা পেজের অ্যাডমিনরা কিছুদিন পরপরই বাস ভাড়া করে দূরপ

  • সংসদের সামনে ছিনতাই ও হত্যা: জামিন পাওয়া রাকিব তাহলে গ্রেপ্তার হয়েছিল কেন?

    সংসদের সামনে ছিনতাই ও হত্যা: জামিন পাওয়া রাকিব তাহলে গ্রেপ্তার হয়েছিল কেন?

    “আমাকে গাড়িতে উঠিয়ে মুখে কালো কাপড় বেঁধে ফেলে। তখনই আমার ভিতরে আত্মা নাই। এরপর র‍্যাবের (এসআরবি) অফিসে নিয়ে তাদের শেখানো স্বীকারোক্তি দিতে চাপ দেয় এবং কয়েকটা চড়-থাপ্পড় মারে। যদি তাদের মতো করে স্বীকারোক্তি না দিই, তাহলে জামিন পাব না–এমনটিও বলেন র‍্যাবের (এসআরবি) কর্মকর্তারা”

  • খুলনায় থামছেই না খুনখারাবি, ‘অসহায় পুলিশ’

    খুলনায় থামছেই না খুনখারাবি, ‘অসহায় পুলিশ’

    আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন অসহায়। চেষ্টা করেও খুলনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা। পুলিশের অভিযোগ, ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইছে না।

  • বাংলাদেশে নারীদের বডি বিল্ডিংয়ে বাধা কোথায়?

    বাংলাদেশে নারীদের বডি বিল্ডিংয়ে বাধা কোথায়?

    সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক রক্ষণশীলতা এবং প্রাতিষ্ঠানিক ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবের কারণে নিকট ভবিষ্যতেও বাংলাদেশে নারীদের বডি বিল্ডিং প্রতিযোগিতা চালুর কোনো সম্ভাবনা দেখছেন না আয়োজকরা।