Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কোরবানির চামড়া সুরক্ষায় সিলেটে বিশেষ উদ্যোগ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৬: ৪৩
কোরবানির চামড়া সুরক্ষায় সিলেটে বিশেষ উদ্যোগ

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে লক্ষ্যে সিলেটে বিশেষ তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চামড়া দ্রুত বিক্রি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Advertisement

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারওয়ার এসব দিকনির্দেশনা দেন। তিনি স্পষ্ট করে বলেন, কেউ যদি চামড়া বিক্রি করতে সমস্যার সম্মুখীন হন, তবে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানাতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চামড়া সংগ্রহের ব্যবস্থা করা হবে। জাতীয় এ সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ তদারকি বজায় রাখবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর সিলেট জেলায় প্রায় ৭০ থেকে ৮৫ হাজার পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই চামড়াগুলো সঠিকভাবে সংরক্ষণের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে জেলায় ৩৮৫ টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিবেশ ও জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ কিংবা পর্যটন এলাকার কাছাকাছি কোরবানি না করার জন্য জেলা প্রশাসক অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি, সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ডিএনসিসির ১৬ হাজার কর্মীDNCC

কোরবানি সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ আট ঘণ্টার মধ্যে পুরো বর্জ্য অপসারণের নিশ্চয়তা দিয়েছে সিসিক কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে চামড়া সংগ্রহের বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরিষদের সদস্য সচিব মাওলানা মুশতাক আহমদ খান জানান, প্রশাসনের ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতে তারা চামড়া সংগ্রহ না করার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে ঈদের ছুটির কারণে অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় এবার জনবল সংকট রয়েছে। তাই তারা বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করতে পারবেন না।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারা যেন দানের চামড়াগুলো নিজ দায়িত্বে নিকটবর্তী মাদ্রাসায় পৌঁছে দেন। অবশ্য যেসব মাদ্রাসায় আবাসনে শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারা ঈদের দিন চামড়া সংগ্রহ করবেন এবং পরবর্তীতে তা প্রশাসনের কাছে বিক্রি করবেন।

বিষয়: সিলেট সিটি করপোরেশনগরুপশুর চামড়াঈদুল আজহাকোরবানির পশুর চামড়া
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

  • ২

    ‘যে চোখে দেখে তার কাছে চশমা বিক্রি করা যায়, অন্ধের কাছে নয়’

  • ৩

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৪

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৫

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

সম্পর্কিত
  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ রোববার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।