Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্য থেকে কিছু কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০: ৩০
ইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্য থেকে কিছু কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের কিছু কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ 'এটি একটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে'। প্রেসিডেন্ট বলেন, ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেবে না যুক্তরাষ্ট্র।

Advertisement

আজ বৃহস্পতিবার (১২ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে গতকাল রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের ইরাকি দূতাবাস আংশিক খালি করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরাকি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে সামরিক বাহিনীর ওপর নির্ভরশীলদের ওই এলাকার বিভিন্ন স্থান ত্যাগ করার অনুমতি দেওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্রের ওই ৪টি ও ২টি ইরাকি সূত্র জানায়নি, কোন নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য কর্মী সরিয়ে নেওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইন ও কুয়েত থেকে কর্মীদের স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ সিদ্ধান্ত জানাতে বুধবার সন্ধ্যায় স্টেট ডিপার্টমেন্ট তাদের বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা আপডেট করেছে। বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে ১১ জুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি নয় এমন সরকারি কর্মকর্তাদের ওই এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের চেষ্টা অচলাবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'তাদের সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এটি একটি বিপজ্জনক জায়গা হয়ে উঠতে পারে। আমরা দেখব পরবর্তীতে কী হয়। এজন্য তাদের সরে যাওয়ার নোটিশ দিয়েছি।'

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কিছু করা যায় কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, 'তারা [ইরান] পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমার সহজ কথা, তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।'

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার বলেছেন, ইরানে যদি হামলা চালানো হয়, তাহলে তারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা জবাব দেবে।

বিষয়: যুক্তরাষ্ট্রপারমাণবিক চুক্তিপারমাণবিক কর্মসূচিরয়টার্সমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পইরানহামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।