Advertisement

রমজানে প্রবাসীরা ভিক্ষা করলে দেশে ফেরত পাঠানো হবে, হুঁশিয়ারি কুয়েতের

বিডিজেন ডেস্ক

রমজানে প্রবাসীরা ভিক্ষা করলে দেশে ফেরত পাঠানো হবে, হুঁশিয়ারি কুয়েতের

পবিত্র রমজানে কোনো প্রবাসী ভিক্ষা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়।

Advertisement

কুয়েত সরকার জানায়, পবিত্র রমজানে কোনো প্রবাসী ভিক্ষাবৃত্তি করলে তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। সেইসঙ্গে ওই প্রবাসীর স্পন্সরের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ভিক্ষাবৃত্তি ঠেকাতে এরইমধ্যে বাজার, শপিংমল এবং অন্যান্য স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে।

কুয়েত সরকারের পক্ষ থেকে বলা হয়, ভিক্ষুকদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও তারা কঠোর ব্যবস্থা নেবে। যারা দরিদ্র রয়েছে তাদেরকে বিভিন্ন গভর্নরেটে দাতব্য কেন্দ্র এবং দাতব্য সংস্থা থেকে সহায়তা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Advertisement