
কুয়েতে গাড়ি চালানোর সময় নিকাব বা বোরকা পরলে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই পদক্ষেপের লক্ষ্য হলো অনিয়মিত নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্বের নিয়ম লঙ্ঘন এবং জালিয়াতি বা ভুল নথিপত্রের মাধ্যমে প্রাপ্ত নাগরিকত্বের বিষয়গুলো সমাধান করা।

মসজিদে বাণিজ্যিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। সম্প্রতি দেশটির ইসমালবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গৃহকর্মী সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে গত ১৮ মাসে ৩০ হাজারের বেশি গৃহকর্মী কমেছে। নিয়োগের চ্যালেঞ্জ এবং আঞ্চলিক প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে গৃহকর্মীর এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পবিত্র রমজান মাসে ভিক্ষা করায় ১১ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।

যাবজ্জীবনের সাজা আমৃত্যু কারাদণ্ড বাতিল করল কুয়েত সরকার। দেশটিতে এখন থেকে যাবজ্জীবনের সাজা হবে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুয়েতে রমজানের রোজার সময় প্রকাশ্যে খাবার খেলে বা পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পবিত্র রমজানে কোনো প্রবাসী ভিক্ষা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়।
শৈত্যপ্রবাহে রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ কুয়েত। গতকাল মঙ্গলবার দেশটিতে যে তাপমাত্রা ছিল, তা গত ৬০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রমজানে কুয়েতের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে দেশটির সিভিল সার্ভিস কমিশন। গতকাল বুধবার কমিশনের প্রধান ইসাম আল রুবাইয়ানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

কুয়েতে বিভিন্ন কোম্পানির বাংলাদেশি শ্রমিকদের প্রাপ্য ছুটি মঞ্জুর করাতে কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে কেউ ছুটি নিয়ে দেশে যেতে চাইলে তাকে তার নিজ কোম্পানিতে কর্মরত বাংলাদেশি সুপারভাইজার বা ম্যানেজারকে ঘুষ দিতে হয়। না দিলে ছুটি মঞ্জুর হয় না অথবা কোম্পানি থেকে পাসপোর্ট দেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে।

শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে ছেলে ও মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে কুয়েত সরকার। দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত এ তথ্য জানিয়েছেন।

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে কুয়েত থেকে ৭৪ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

কুয়েতে দুটি আলাদা মামলায় পরকীয়া ও প্রতারণার (ব্ল্যাকমেইল) অভিযোগে দোষী সাব্যস্ত দুই প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুয়েতে বেপোরোয়া গাড়ি চালালে চালকের ১৫০ দিনার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৮১৪ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে। সেইসঙ্গে মামলাটি আদালত পর্যন্ত গড়ালে গাড়িচালকের তিন বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক হাজার দিনার (৩ লাখ ৯২ হাজার ৯৫ টাকা) জরিমানা হতে পারে। সম্প্রতি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে কুয়েতের স্ব

শীতকালে (ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত) ওয়াটার গান এবং পানি ভর্তি বেলুন বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি মাসের শেষের দিকে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে কুয়েত। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে তিন দিনের সাধারণ সাধারণ ছুটি ঘোষণা করা হয়ছে। গতকাল মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে এ ছুটির কথা জানানো হয়।

এখন থেকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ছয় দেশের বাসিন্দারা ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

কুয়েতে ১০ বছরের কম শিশুকে পার্ক করা গাড়িতে একা রেখে গেলে গাড়িচালককে ৫০০ দিনার জরিমানা বা কারাদণ্ডের শাস্তি দেওয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতকে এ তথ্য জানিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক সেক্টরের সমন্বয় ও ফলোআপ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আল-সুভান।