
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
চরচা প্রবাস ডেস্ক

কুয়েতে মারা যাওয়া আকামাবিহীন প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা তোলা নিয়ে সতর্ক করেছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।
এ ধরনের প্রতারণামূলক আহ্বানে প্রবাসীদের বিভ্রান্ত না হতে এবং এ ব্যাপারে সরাসরি দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল রোববার বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কাউন্সেলর মো. শোয়াইব–উল–ইসলাম তরফদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কুয়েতে আকামাবিহীন কোনো প্রবাসী কর্মী মারা গেলে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর নামে চাঁদা বা অর্থ সংগ্রহের জন্য উস্কানি ও উৎসাহ দিচ্ছে। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ‘১৮ নম্বর ভিসায়’ কর্মরত কোনো প্রবাসী কর্মী মারা গেলে মরদেহ দেশে পাঠানোর খরচ সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠান বহন করতে বাধ্য।
“অন্যদিকে ‘২০ নম্বর ভিসায়’ গৃহকর্মী হিসেবে কর্মরত অবস্থায় কারও মৃত্যু হলে সেই খরচ বহন করবেন সংশ্লিষ্ট কফিল (নিয়োগকর্তা)। আর কোনো কর্মীর কফিল না থাকলে বা আকামাবিহীন অবস্থায় কেউ মারা গেলে, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণ নিজস্ব আর্থিক সহায়তায় সেই মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে।”
বিদ্যমান আইন ও নিয়ম তুলে ধরে দূতাবাস প্রবাসীদের সতর্ক করে বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে এই ধরনের অর্থ সংগ্রহের কার্যক্রমে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে কোনো আকামাবিহীন প্রবাসী কুয়েতে মারা গেলে পরিবার, স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের চাঁদা না তুলে সরাসরি বাংলাদেশ দূতাবাসে লিখিত আবেদন করার অনুরোধ করা হয়েছে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”