Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

গৃহকর্মী সংকটে কুয়েত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৯: ০২
গৃহকর্মী সংকটে কুয়েত

গৃহকর্মী সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে গত ১৮ মাসে ৩০ হাজারের বেশি গৃহকর্মী কমেছে। নিয়োগের চ্যালেঞ্জ এবং আঞ্চলিক প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে গৃহকর্মীর এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটিতে গৃহকর্মীদের মোট সংখ্যা ছিল ৭ লাখ ৮০ হাজার ৯৩০ জন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এ সংখ্যা ছিল ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন।

সংশ্লিষ্টরা জানান, বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা, উপসাগরীয় অন্যান্য দেশে চাহিদা বৃদ্ধি হওয়ায় কুয়েতে গৃহকর্মী সংকট বাড়ছে।

কুয়েতের গৃহকর্মী নিয়োগ অফিসের কর্মকর্তা হামাদ আল আলী জানান, শ্রমিকদের আগমনের আগে ফি আরোপের বিষয়টি উল্লেখ করে বেশ কয়েকটি এশীয় দেশ কুয়েতে শ্রম রপ্তানি কমিয়ে দিয়েছে। এছাড়া কিছু গৃহকর্মী ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে কুয়েতি পরিবারগুলো গৃহকর্মীদের ওপর নির্ভরশীল হতে পারছে না।

Advertisement
Advertisement
Advertisement

এই কর্মকর্তার মতে, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকদের ঘাটতি আরও বৃদ্ধি পাচ্ছে। ওই সব দেশ থেকে শ্রমিকরা আরও ভালো কাজের প্রস্তাব পাচ্ছেন এবং কাজের শর্ত দ্বারা আকৃষ্ট হচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, নিয়োগ নীতি বা আন্তর্জাতিক চুক্তিতে পরিবর্তন না আনলে কুয়েতে গৃহকর্মীর ঘাটতি অব্যাহত থাকতে পারে।

বিষয়: কুয়েত
কুয়েতপ্রবাসী
মধ্যপ্রাচ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

  • জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।