Advertisement

কুয়েতে গাড়ি চালানোর সময় নিকাব পরলে গুনতে হবে জরিমানা

বিডিজেন ডেস্ক

কুয়েতে গাড়ি চালানোর সময় নিকাব পরলে গুনতে হবে জরিমানা

কুয়েতে গাড়ি চালানোর সময় নিকাব বা বোরকা পরলে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, কুয়েতের নতুন আইনে গাড়ি চালানোর সময় বোরকা নিকাব পরলে ৩০ থেকে ৫০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

কুয়েত সরকার জানায়, এই উদ্যোগের লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা। কারণ গাড়ি চালানোর সময় নিকাব চালকের দৃষ্টিশক্তি এবং একাগ্রতায় বাধা সৃষ্টি করতে পারে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

কুয়েতে ১৯৮৪ সালে গাড়ি চালানোর সময় নিকাব বা বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।

Advertisement

পরে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ব্যবস্থাটি মূলত নিরাপত্তার কারণে প্রয়োগ করা হয়েছিল। কারণ মুখ ঢেকে রাখার ফলে পুলিশের পক্ষে চালকদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল।