
মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।
চরচা প্রবাস ডেস্ক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশে সম্পত্তি ক্রয় বা পরিবারের কাছে পাঠানো টাকা ফেরত চাওয়া সংক্রান্ত মামলায় বছরের পর বছর হয়রানির শিকার হন। এই ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। বর্তমানে প্রস্তাবটি খসড়া পর্যায়ে রয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান হলো অভিবাসী শ্রমিকেরা। তৈরি পোশাক, কৃষি, চিংড়ি, পাট ও চা রপ্তানির পাশাপাশি শ্রম রপ্তানিই বর্তমানে অর্থনীতির মূল মেরুদণ্ড। কায়িক শ্রমের পাশাপাশি এখন বুদ্ধিবৃত্তিক অভিবাসনও বিকশিত হচ্ছে। প্রবাসী শ্রমিকেরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এ জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তাসহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি দুবাই সফরের অভিজ্ঞতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সেখানকার শ্রমিকদের জীবন অত্যন্ত কষ্টের। সকালে বাথরুমে যেতে দীর্ঘ লাইন, কাজের জন্য দুই ঘণ্টা আগে রওনা হওয়া, রাত ৮-৯টায় ফিরে আবার পরিবারের সঙ্গে কথা বলে রান্না করা—এই অমানবিক পরিশ্রমের পরও অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকেরা অনেক কম মজুরি পান। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
প্রবাসীদের অন্যতম সংকট হিসেবে অসাধু রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেন আইনমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে ইতিমধ্যে ৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে, আরও অনেক ভিসা বাতিলের অপেক্ষায় রয়েছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, অনেক এজেন্সি এমন ভুয়া সার্টিফিকেট ও নথি জমা দিচ্ছে, যার কোনো অস্তিত্বই নেই। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সহজেই সত্যতা যাচাই করা যায় বলে সংশ্লিষ্ট দেশগুলো আইনি ব্যবস্থা নিচ্ছে।
রামরুর ৩০ বছরের পথচলার প্রশংসা করে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, রামরু এবং রামরু টিম শ্রমিকদের স্বার্থবিরোধী কোনো কাজে এখন পর্যন্ত সম্পৃক্ত হয়নি। রামরুর বিরুদ্ধে শ্রমিকদের নামে টাকা এনে তহবিল তছরুপের কোনো অভিযোগ ওঠেনি। রামরুর চিন্তার স্বচ্ছতার মধ্যে আমরা কোনো দূষণ দেখিনি। রামরুকে কখনো লেজুড়বৃত্তি করতে দেখিনি।”
অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এই ৩০ বছরের পথচলা আগামী ১০০ বছরে রূপান্তরিত হবে এবং এমন এক বাংলাদেশ তৈরি হবে যেখানে শ্রমিকেরা দেশে ফিরে এসে কাজ করবেন এবং বাংলাদেশ অন্য দেশ থেকে শ্রমিক নেবে।
ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন

মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিনা খরচে কর্মী নিয়োগের কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শেখ আবদুল্লাহ ও ড. খলিলুর রহমান উভয় দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

আবুধাবিতে লেবার মার্কেট টালেন্ট পুরস্কার পেলেন বাংলাদেশি
গত বৃহস্পতিবার আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া ও অন্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

থিমেটিক ফিলাটেলিতে স্বর্ণপদক পেলেন সিডনিপ্রবাসী কাইয়ুম গাজী
কাইয়ুম গাজীর এই ঐতিহাসিক সাফল্য আন্তর্জাতিক ফিলাটেলির মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় এবং ভবিষ্যৎ প্রজন্মের ডাকটিকিট সংগ্রাহক ও থিমেটিক ফিলাটেলিস্টদের অনুপ্রাণিত করবে।