Advertisement

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈন প্রেমিকাকে বিয়ে করেছেন

প্রতিবেদক, বিডিজেন

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈন প্রেমিকাকে বিয়ে করেছেন

দীর্ঘদিনের প্রেমিকা হৃদি নারাংকে বিয়ে করেছেন জেন–জি শ্রোতাদের জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে অনুরাগীদের খবরটি দেন এই তারকা গায়ক।

Advertisement

Anub picture 2

এনডিটিভি জানিয়েছে, এ বছর ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অনুব জৈন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

Advertisement

Anub picture 1

টেলিগ্রাফ জানিয়েছে, অনুবের স্ত্রীর নাম হৃদি নারাং; তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন অনুব। ছবি: ইনস্টাগ্রাম থেকে

Anub picture 4

লেহেঙ্গার সঙ্গে কনে হৃদি নারাংকে নেকলেস, নথ, টিকলিতে জমকালো সাজে দেখা গেছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

Anub picture 3

বিয়ের ছবিতে ভারতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে বর ও কনেকে। গোলাপি রঙের শেরওয়ানি পরেছেন অনুব, লাল রঙের লেহেঙ্গা পরেছেন স্ত্রীছবি: ইনস্টাগ্রাম থেকে

Anub picture 5

অনুবের বিয়ের ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে। তিন ঘণ্টার ব্যবধানে প্রায় ৭ লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। ১৫ হাজারের বেশি মন্তব্য এসেছে। অভিনেতা আয়ুষ্মান খুরানাসহ আরও অনেকেই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

Anub picture 6

‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’–এর মতো গান গেয়ে ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও পরিচিতি পেয়েছেন অনুব জৈন। ছবি: ইনস্টাগ্রাম থেকে