Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

বালিশ ছাড়া ঘুমানো স্বাস্থ্যের জন্য কতটা ভালো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৮: ৪০
বালিশ ছাড়া ঘুমানো স্বাস্থ্যের জন্য কতটা ভালো

সুস্থ থাকার জন্য ভালো ঘুমের কোন বিকল্প নেই। আর ভালো ঘুমের জন্য সঠিক পরিবেশ ও অনুষঙ্গের বেশ গুরুত্ব রয়েছে। অনেক দিন ধরেই স্বাস্থ্যসচেতনদের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে— ‘বালিশ ছাড়া ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি মন্দ?’ বিশেষজ্ঞদের মতে, এর সুবিধা বা অসুবিধা অনেকটাই নির্ভর করে ব্যক্তির ঘুমানোর ভঙ্গি ও শারীরিক অবস্থার ওপর।

Advertisement
Advertisement
Advertisement

প্রত্যেকেই নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ঘুমানোর ভঙ্গি বেছে নেন। কেউ নরম বা শক্ত বালিশে ঘুমাতে পছন্দ করেন। আবার কেউ কেউ এটি ছাড়াই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিশেষ করে উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস যাদের, তাদের ক্ষেত্রে বালিশ ছাড়া ঘুমানোর কিছু সম্ভাব্য উপকারিতা থাকতে পারে। তবে এগুলো নিশ্চিত করার মতো পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা এখনো নেই।

যদি কখনো ঘুম থেকে ওঠার পর ঘাড় বা পিঠে ব্যথা অনুভব হয়। তাহলে বালিশ ছাড়া ঘুমালে কিছুটা স্বস্তি পেতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে বালিশ ছাড়া ঘুমালেই যে সবাই একই ভাবে উপকার পাবে— এমনটি বলা যায় না।

বালিশ ছাড়া ঘুমালে কি শরীরের অঙ্গভঙ্গি ভালো থাকে?

বালিশের মূল কাজ হলো মেরুদণ্ডকে স্বাভাবিক বা সোজা অবস্থায় রাখা। এটি ঘাড়কে শরীরের বাকি অংশের সাথে একই লাইনে রাখে, যা সঠিক শারীরিক ভঙ্গিমা বজায় রাখতে সাহায্য করে।

এই কারণে, গবেষকরা কেবল ভালো শারীরিক ভঙ্গিমার জন্য কোন ধরনের বালিশ সবচেয়ে উপযুক্ত— তা নিয়েই গবেষণা করেছেন। বালিশ ছাড়া ঘুমালে মেরুদণ্ডে ঠিক কী ধরণের প্রভাব পড়ে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো গবেষণা হয়নি।

ভালো ঘুমের জন্য কী কী করবেনsleep-2

তবে যারা উপুড় হয়ে ঘুমান, তারা বালিশ না ব্যবহার করলে উপকৃত হতে পারেন।

কিন্তু ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিকেল সেন্টারের মতে, উপুড় হয়ে ঘুমালে মেরুদণ্ড স্বাভাবিক অবস্থানে থাকে না। কারণ শরীরের বেশিরভাগ ওজন শরীরের মাঝামাঝি অংশে পড়ে, ফলে পিঠ ও ঘাড়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ ক্ষেত্রে বালিশ ছাড়া ঘুমালে মাথা সমতল অবস্থায় থাকে। যা ঘাড়ের ওপর কিছুটা চাপ কমাতে সাহায্য করে।

তবে চিৎ হয়ে বা পাশ ফিরে ঘুমানোর ক্ষেত্রে বিষয়টি আলাদা। এসব ভঙ্গিতে বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও মেরুদণ্ডের স্বাভাবিকতা নষ্ট হতে পারে। তাই এ ক্ষেত্রে মেরুদণ্ডকে সঠিক অবস্থানে রাখতে বালিশ ব্যবহার করাই ভালো।

বালিশ ছাড়া ঘুমালে কি ঘাড়ের ব্যথা কমতে পারে?

উপুড় হয়ে ঘুমানোর ক্ষেত্রে, বালিশ ছাড়া ঘুমালে ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করবে।

উপুড় হয়ে ঘুমানোর সময় মাথা যেকোনো এক পাশে ঘোরানো থাকে এবং ঘাড় পেছনের দিকে বাঁকা হয়ে থাকে। এর ফলে ঘাড় একটি অস্বস্তিকর পজিশনে চলে যায়, যা থেকে ব্যথা হতে পারে।

এই পজিশনে বালিশ ব্যবহার করলে ঘাড়ের এই অস্বস্তিকর কোণ আরও বেড়ে যায়। তবে বালিশ ছাড়া ঘুমালে এই অস্বাভাবিক ভঙ্গি বা পজিশন অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ কমে।

সম্ভাব্য এই উপকারিতাগুলো থাকা সত্ত্বেও, এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণার বেশ অভাব রয়েছে। বালিশ ও ঘাড়ের ব্যথা সংক্রান্ত অধিকাংশ গবেষণাতেই কেবল ব্যথা কমানোর জন্য কোন ধরনের বালিশ সবচেয়ে উপযুক্ত—সেটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

ঘুম থেকে ওঠার পর যদি আপনার ঘাড়ে ব্যথা হয়, তবে বালিশ ছাড়া ঘুমানোর সিদ্ধান্ত নেওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

প্রতিদিন দুপুর পর্যন্ত ঘুমালে শরীরে যা ঘটেmicroshifting 3 (1)

বালিশ ছাড়া ঘুমানো কি চুলের জন্য ভালো?

অনেকেরই ধারণা হতে পারে,‘বালিশ ছাড়া ঘুমালে হয়তো চুলের স্বাস্থ্য ভালো থাকবে বা চুল কম ভাঙ্গবে।’ কিন্তু বালিশ ব্যবহারের সঙ্গে চুলের স্বাস্থ্যের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। এ বিষয়ে কোন গবেষণাও হয়নি।

বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস করার আগে…

কেউ কৌতূহলবশত বালিশ ছাড়া ঘুমাতে চাইলে তাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ সবসময় বালিশ ব্যবহার করে থাকলে, তাহলে হঠাৎ বালিশ ছাড়া ঘুমানো কঠিন হতে পারে। তাই নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন—

  • বালিশ ছাড়া ঘুমানোর আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আপনার ঘুমানোর ভঙ্গি বা কোনো শারীরিক সমস্যা থাকলে তিনি বালিশ ব্যবহার চালিয়ে যেতে বলতে পারেন।
  • একবারে বালিশ সরিয়ে না দিয়ে প্রথমে ভাঁজ করা তোয়ালে বা পাতলা কম্বল ব্যবহার করুন। পরে ধীরে ধীরে সেটিও পাতলা করুন।
  • উপুড় হয়ে ঘুমালে পেটের নিচে বালিশ রাখুন। চিৎ হয়ে ঘুমালে হাঁটুর নিচে এবং কাত হয়ে ঘুমালে দুই হাঁটুর মাঝখানে বালিশ রাখলে মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় থাকে।
  • বালিশ ছাড়া, যথেষ্ট সাপোর্ট আছে এমন একটি ম্যাট্রেস থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত নরম ম্যাট্রেসের কারণে মেরুদণ্ড বেঁকে যেতে পারে, যার ফলে পিঠে ব্যথা হতে পারে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুমানোর সময় বিছানায় স্বাচ্ছন্দ্যবোধ থাকা এবং ব্যথামুক্ত থাকা।

যদি ঘাড় বা পিঠে ব্যথা থাকে,অথবা স্কোলিওসিসের মতো মেরুদণ্ডের কোনো সমস্যা থাকে, তবে বালিশ ছাড়া ঘুমানো আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: সুস্থ জীবনস্বাস্থ্যঝুঁকিজীবনধারাস্বাস্থ্যস্বাস্থ্য টিপসলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।