Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

মাথাব্যথা কি মস্তিষ্কে টিউমারের লক্ষণ?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১২: ৩৮
মাথাব্যথা কি মস্তিষ্কে টিউমারের লক্ষণ?

মাথাব্যথা, মাথা ঘোরা বা ক্লান্তির মতো সমস্যাকে আমরা অনেক সময় সাধারণ বলে এড়িয়ে যাই। কিন্তু কিছু ক্ষেত্রে এসবই হতে পারে মস্তিষ্কে টিউমারের প্রাথমিক সতর্ক সংকেত। বিশেষজ্ঞদের মতে, শরীরের কিছু পরিবর্তন দীর্ঘদিন ধরে থাকলে বা ধীরে ধীরে বাড়তে থাকলে তা অবহেলা করা উচিত নয়। আবার মাথাব্যথা হলেই সেটি টিউমারের লক্ষণ–এমন আশঙ্কাও ঠিক নয়।

Advertisement

ভারতের নয়ডার ফোর্টিস হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেহা পন্ডিতা হিন্দুস্থান টাইমসকে বলেন, বেশির ভাগ মাথাব্যথাই গুরুতর নয়। সাধারণত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুম না হওয়া, শরীরে পানির ঘাটতি বা চোখের অতিরিক্ত চাপের কারণে এসব মাথাব্যথা হয়।

কখন মাথাব্যথা চিন্তার কারণ?

ডা. নেহার মতে, কখনো কখনো দীর্ঘদিন ধরে না কমা বা অস্বাভাবিক ধরনের মাথাব্যথা মস্তিষ্কে টিউমারের সতর্ক সংকেত হতে পারে। সমস্যা হলো, এর প্রাথমিক লক্ষণগুলো খুবই সূক্ষ্ম হওয়ায় সহজেই চোখ এড়িয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement
অতিরিক্ত রিলস দেখা যেভাবে চোখের জন্য ক্ষতিকরMobile Addiction

এই বিশেষজ্ঞ বলেন, সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি হলো এমন মাথাব্যথা, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও ঘন ঘন হতে থাকে বা তীব্র হয়ে ওঠে। সাধারণ মাথাব্যথার মতো নয়, এটি ভোরবেলায় বেশি হতে পারে, ঘুম ভেঙে দিতে পারে অথবা এর সঙ্গে বমি বমি ভাব ও বমি হতে পারে। তবে শুধু মাথাব্যথা থাকলেই যে মস্তিষ্কে টিউমার হয়েছে, এমন নয়। কিন্তু মাথাব্যথার ধরনে কোনো পরিবর্তন দেখা দিলে সেটিকে অবহেলা করা উচিত নয়।

Headache

ভারতের যশোদা হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের চেয়ারম্যান কুনাল বাহরানিও একই কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান জীবনে মাথাব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। দীর্ঘ সময় কাজ করা, বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, কম ঘুম এবং দৈনন্দিন চাপের কারণে প্রায়ই মাথাব্যাথা হয়।

তবে বেশির ভাগ মাথাব্যথা ক্ষতিকর না হলেও, কিছু ক্ষেত্রে এটি মস্তিষ্কে টিউমারের মতো গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে। তিনি বলেন, “মাথাব্যথা যদি আগের চেয়ে বেশি ঘন ঘন হয়, বেশি তীব্র হয় বা সাধারণ ওষুধে না কমে, তাহলে সেটি সতর্ক সংকেত হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে সকালে মাথাব্যথা বেশি হয় অথবা কাশি দিলে, ঝুঁকে কাজ করলে কিংবা ব্যায়াম করলে ব্যথা আরও বেড়ে যেতে পারে।”

হৃদস্বাস্থ্য ভালো রাখতে সারাদিন কেমন রুটিন অনুসরণ করবেন?Hearth

মস্তিষ্কে টিউমারের লক্ষণ

স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেহা পন্ডিতা বলেন, টিউমার মস্তিষ্কের কোন অংশে হয়েছে, তার ওপর নির্ভর করে লক্ষণ ভিন্ন হতে পারে। তার মতে, সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে:

  • ঝাপসা দেখা বা এক জিনিস দুটো দেখা
  • শুনতে সমস্যা হওয়া
  • ভারসাম্য রাখতে অসুবিধা
  • বারবার মাথা ঘোরা
  • হাত বা পায়ে দুর্বলতা বা অবশভাব
  • কথা বলতে সমস্যা
  • স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া
  • আচরণ বা ব্যক্তিত্বে স্পষ্ট পরিবর্তন

আরেক স্নায়ুরোগ বিশেষজ্ঞ কুনাল বাহরানি বলেন, এসব লক্ষণের অনেকগুলোই মানুষ সাধারণ ক্লান্তি, মানসিক চাপ বা অতিরিক্ত পরিশ্রমের ফল বলে ধরে নেয়। তিনি জানান, সতর্ক সংকেতগুলোর মধ্যে আরও থাকতে পারে–দীর্ঘদিন বমি বমি ভাব থাকা, কোনো কারণ ছাড়াই বমি হওয়া, ঝাপসা দেখা, শ্রবণশক্তিতে পরিবর্তন, মনোযোগ ধরে রাখতে সমস্যা ও বারবার ভুলে যাওয়া।

কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ মেজাজের পরিবর্তন, আচরণগত পরিবর্তন বা অস্বাভাবিক খিটখিটে স্বভাবও দেখা দিতে পারে।

Headache

কুনাল বাহরানি আরও বলেন, মস্তিষ্কের কোন অংশ আক্রান্ত হয়েছে তার ওপর নির্ভর করে শরীরের এক পাশ দুর্বল হয়ে যেতে পারে বা চলাফেরা ও ভারসাম্য রক্ষায় সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আরেকটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হলো খিঁচুনি। বিশেষ করে যাদের আগে কখনো খিঁচুনি হয়নি, তাদের ক্ষেত্রে এটি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

ফ্যাটি লিভার কী, ঝুঁকি এড়াতে যা করবেনFatty Liver

কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত?

নেহা পন্ডিতা বলেন, কোনো উপসর্গ যদি দীর্ঘদিন ধরে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে বা একাধিক উপসর্গ একসঙ্গে দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দ্রুত রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা আরও কার্যকর হতে পারে।

ডা. কুনাল বলেন, কোনো উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, সময়ের সঙ্গে খারাপ হলে বা একসঙ্গে কয়েকটি লক্ষণ দেখা দিলে সেগুলোকে অবহেলা করা ঠিক নয়। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, এসব লক্ষণের এক বা একাধিক থাকলেই যে কারো মস্তিষ্কে টিউমার আছে, এমন নয়। বেশির ভাগ ক্ষেত্রেই এসব লক্ষণের কারণ তুলনামূলকভাবে সাধারণ ও কম গুরুতর স্বাস্থ্যসমস্যা।

ভয় নয়, সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, “আমাদের শরীর অনেক সময় ছোট ছোট সংকেত দেয় যে কোথাও সমস্যা হচ্ছে। তাই দীর্ঘস্থায়ী কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতন থাকা জরুরি। এতে গুরুতর রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব হয়।”

ডা. নেহা পন্ডিতা বলেন, “মাথাব্যথা হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে শরীরের পরিবর্তনগুলোর দিকে খেয়াল রাখতে হবে। মাথাব্যথা যদি আগের চেয়ে ভিন্ন ধরনের হয় বা এর সঙ্গে স্নায়বিক কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।”

বিষয়: রোগমস্তিষ্কবিশেষজ্ঞস্বাস্থ্যপরামর্শমাথাব্যথা
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।