Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জীবনচরচা

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫: ০৭
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কেন?

অনেকেরই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, এরপর আবার ঘুমও আসতে চায় না। তবে বেশিরভাগ মানুষই এ নিয়ে তেমন মাথা ঘামান না, উঠে একটু হাঁটাচলা করে আবার ঘুমানোর চেষ্টা করেন। তবে এটি অবশ্যই চিন্তার বিষয়।

Advertisement

ক্যালিফোর্নিয়ার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ বলেছেন, আপনি যদি রাত ১টা থেকে ২টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন, তাহলে সেটি শরীরের অতিরিক্ত চাপকে নির্দেশ করে।

গত ৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামের এক পোস্টে এই বক্তব্য দেন হৃদরোগ নিয়ে ২০ বছর ধরে কাজ করা এই চিকিৎসক।

ডা. ভোজরাজের মতে, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পেছনে মূল কারণ হলো শরীরের প্রধান স্ট্রেস হরমোন কর্টিসলের অস্বাভাবিক সময়ে বেড়ে যাওয়া। সাধারণত, সকালের ‍ঘুম থেকে ওঠার আগে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। তবে মাঝরাতে এমনটা হওয়ার কারণ হলো শরীরের অতিরিক্ত চাপে থাকা।

Advertisement
Advertisement
Advertisement
দিনে মাত্র ৬ ঘণ্টা ঘুম শরীরে কী প্রভাব ফেলে?sleep

উচ্চচাপের লক্ষণ

ডা. ভোজরাজ বলেন, বেশিরভাগ মানুষ এই মাঝরাতে জেগে ওঠার ব্যাপারটা এড়িয়ে যান। তবে আসল কথা হলো, আপনি যখন স্ট্রেসে বা চাপে থাকেন, তখন অস্বাভাবিক সময়ে কর্টিসল বেড়ে যেতে পারে। তাই যদি রাত ১টা বা ২টার দিকে আপনার হুট করে ঘুম ভেঙে যায়, এরপর যদি আবার ঘুম না আসে, তাহলে বুঝতে হবে আপনার শরীর আপনাকে সতর্ক করছে যে আপনি চাপে রয়েছেন।

শারীরবৃত্তীয়ভাবে এর অর্থ হলো, আপনার স্নায়ুতন্ত্র চাপের সঙ্গে লড়াই করছে। রাতে সাধারণত শরীরের প্যারাসিমপ্যাথেটিক অবস্থায় (বিশ্রাম ও মেরামত) থাকা উচিত। তবে শারীরিক প্রদাহ, রক্তে শর্করার ওঠানামা কিংবা মানসিক চাপের কারণে ভুল সময়ে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। এটিই রাত ১টা থেকে ৩টার মধ্যে ঘুম ভাঙিয়ে দেয়।

ঘুমের মধ্যে কথা বলা যেভাবে বন্ধ করবেনSleep

এড়িয়ে যাওয়া যাবে না

কেউ এই সমস্যার সম্মুখীন হলে তা এড়িয়ে না যেতে পরামর্শ দিয়েছেন ডা. ভোজরাজ। তার মতে, এটি এলোমেলোভাবে ঘুম ভেঙে যাওয়ার মতো মনে হলেও, আসলে এটি এক ধরনের ‘মেটাবলিক অ্যালার্ম’। এর অর্থ, আপনার লিভার অতিরিক্ত কাজ করছে, রক্তে শর্করা কমে যাচ্ছে, কর্টিসল বাড়ছে বা আপনার স্নায়ুতন্ত্র পুরোপুরি বিশ্রামে যেতে পারছে না।

এই চিকিৎসক আরও বলেন, আপনার শরীর যে আপনার ধারণার চেয়ে বেশি চাপ বহন করছে, তারই ইঙ্গিত এগুলো এবং যেভাবেই হোক আপনাকে সেটা জানাতে চাইছে।

বিষয়: চিকিৎসকজীবনধারামানসিক স্বাস্থ্যপরামর্শ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।