Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জীবনচরচা

ঘুমের মধ্যে কথা বলা যেভাবে বন্ধ করবেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫: ২৯
ঘুমের মধ্যে কথা বলা যেভাবে বন্ধ করবেন

ঘুমের মধ্যে কথা বলা বা অন্যের কথা শুনে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা নেই, এমন লোক খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। গবেষণা বলছে, প্রতি ৩ জন মানুষের ২ জনই ঘুমের মধ্যে কথা বলেন। কেউ পুরো বাক্য বলেন, আবার অনেকে ভাঙা ভাঙা শব্দও বলেন।

Advertisement

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকে আচরণগত ঘুম চিকিৎসা বিশেষজ্ঞ ডা. মিশেল ড্রেরাপ এ সমস্যা সমাধানের বেশকিছু পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, অনেক প্যারাসোমনিয়া বা ঘুমজনিত সমস্যার মূল কারণ ঘুমের ব্যাঘাত। তাই ঘুমের মধ্যে কথা বলা কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ঘুমের মান উন্নত করা এবং যতটা সম্ভব বিঘ্ন কমানো।

বিশেষজ্ঞরা জানান, যারা ঘুমের মধ্যে কথা বলেন, তাদের ঘুমের মান সাধারণত অন্যদের তুলনায় কম থাকে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ঘুমের মান উন্নত হলে ঘুমের মধ্যে কথা বলাও কমে আসার সম্ভাবনা থাকে।

Advertisement
Advertisement
Advertisement
ঘুম থেকে উঠেই চা খাওয়া কি ভালোtea

ডা. মিশেল ড্রেরাপ ঘুমের মান উন্নত করতে কিছু পরামর্শ দিয়েছেন। যেগুলো হলো-

  • নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলা।
  • প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর লক্ষ্য রাখা।
  • ঘুমানোর আগে ৩০ থেকে ৬০ মিনিট শান্ত ও স্ক্রিনবিহীন সময় রাখা।
  • মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা।
  • অ্যালকোহল গ্রহণ কমানো।
  • ঘুমানোর কমপক্ষে ছয় ঘণ্টা আগে ক্যাফেইন এড়িয়ে চলা।
  • নিয়মিত ব্যায়াম করা।
  • ঘরকে শান্ত ও অন্ধকার রাখা।
  • শোবার ঘরের তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

ডা. মিশেল ড্রেরাপের পরামর্শ, যদি ঘুমের মান উন্নত করার পরও ঘুমের মধ্যে কথা বলা না কমে, বা ঘুমানোর সময় অস্বাভাবিক কোনো আচরণ লক্ষ্য করেন, তবে রাতভর ঘুমের পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। এতে ঘুমের সময় মস্তিষ্ক ও শরীরে কী ঘটছে তা বিস্তারিত জানা যায়।

ঘুমের পরীক্ষায় মস্তিষ্কের তরঙ্গ, হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং হাত-পায়ের নড়াচড়া পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে অস্বাভাবিক বা ঘুম ব্যাঘাতকারী আচরণও বিশ্লেষণ করা হয়।

বিষয়: চিকিৎসকআমেরিকাবিশেষজ্ঞ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।