
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ফুজাইরাহতে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর কিছু তেল লোডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য সংশ্লিষ্ট সূত্র। আজ শনিবার এই হামলা হয়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফুজাইরাহ মধ্যপ্রাচ্যের অন্যতম বড় বাংকারিং হাব এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। এখান থেকেই প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল ‘মুরবান’ ক্রুড অয়েল রপ্তানি করা হয়, যা বৈশ্বিক তেলের মোট চাহিদার প্রায় ১ শতাংশের সমান।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের খারগ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো–যেমন বন্দর, ডক এবং সামরিক ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু হতে পারে।
ফুজাইরাহ মিডিয়া অফিস জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে সিভিল ডিফেন্স বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এই ঘটনার পর ফুজাইরাহর কিছু তেল লোডিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে ফুজাইরাহ কর্তৃপক্ষ বা আবুধাবির রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনোস বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে চলতি সপ্তাহে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর বিমান হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বড় তেল সরবরাহ সংকটের মুখোমুখি হতে পারে।
গত মঙ্গলবারও ড্রোন হামলার কারণে এডনোসের রুওয়াইস রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে জ্বালানি অবকাঠামোতে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।