Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জমিয়তের পর আর কাকে কয়টি আসন ছাড়বে বিএনপি?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬: ১৬
জমিয়তের পর আর কাকে কয়টি আসন ছাড়বে বিএনপি?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু আসন শরিক দলের জন্য ছাড়ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে দলটি জানিয়েছে, শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ৪টি আসন ছেড়েছে তারা। এবার জানা যাচ্ছে, আরও ৮টি আসন ছাড়বে তারা। কারা পাবে এসব আসন?

Advertisement

এর মধ্যে গণতন্ত্র মঞ্চের ৫টি দলের জন্য ৩টি আসন ছাড়তে রাজি হয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হককে ছাড়ছে বলে আপাতত নিশ্চিত হওয়া গেছে।

মঞ্চের অন্য দুই দল আ স ম আব্দুর রবের জেএসডি এবং ভাসানী জনশক্তি পার্টিকে বিএনপি কোনো আসন ছাড়ছে না বলে জানা গেছে। তবে বিএনপির চুড়ান্ত সিদ্ধান্তের জন্য মঙ্গলবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিএনপির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক। চরচাকে তিনি বলেন, বিএনপির এই সিদ্ধান্ত গণতন্ত্র মঞ্চের জন্য অপমানজনক। রাজপথে আন্দোলন–সংগ্রামে বিএনপির অবস্থানের সাথে বর্তমান অবস্থান বিপরীতমুখী বলে মনে করেন মঞ্চের সমন্বয়ক।

Advertisement
Advertisement
Advertisement

সাইফুল হক বলেন, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাড় দেওয়া এই আসন বাদে মঞ্চের নেতারা অন্য কোনো আসনে নির্বাচন করতে পারবে না। এই সিদ্ধান্ত মঞ্চের দলগুলোর ভেতরে প্রতিক্রিয়া তৈরি করছে বলেও জানান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিএনপি ১০ বার ভাববে বলেও মনে করেন সাইফুল হক।

গণতন্ত্র মঞ্চের অন্য নেতা গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকির কণ্ঠেও এ বিষয়ে হতাশা প্রকাশ পেলেও তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে ৪টি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করে জোটের অন্যতম শরীক দল বিএনপি। এ ছাড়া জানা গেছে, গণঅধিকার পরিষদকে ২টি, এলডিপিকে ২টি, বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি) ১টি আসন ছাড়া হতে পারে। তবে গণঅধিকার পরিষদ বলছে, তারা শরিকের সঙ্গে সমঝোতায় যাবে না, ৩০০ আসনে প্রার্থী দেবে।

এখনো ২৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে বিএনপির। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চরচাকে জানিয়েছেন, জমিয়তে উলামায়ে বাংলাদেশকে ছেড়ে দেওয়া আসন বাদে বাকিগুলোর ব্যাপারে এখনই চূড়ান্ত মন্তব্য করার সুযোগ নেই। নির্বাচনে জয় নিশ্চিত করতেই বাস্তবতার ভিত্তিতে আসন সমঝোতার কাজ করছে বিএনপি। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মাত্র অল্প কয়েকদিন আছে। চূড়ান্ত প্রার্থী তালিকা জানা যাবে শিগগির।

বিষয়: বিএনপিআন্দোলননির্বাচনগণঅধিকার পরিষদজমিয়তে উলামায়ে ইসলামজোনায়েদ সাকিমিডিয়া সেলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিসংসদ
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ২

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৩

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৪

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৫

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।