Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৪
কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। তারা দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

নিহত আল আমিন বরগুনা জেলার আমতলী থানার উত্তর গজখালী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। আহত রাজিব রাজধানীর শ্যামপুর থানার খন্দকার রোড এলাকার আনু মিয়ার ছেলে। রাজিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

রাজিব জানান, অফিসের কাজ শেষে তারা দুজন মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি অটোরিকশা আসতে দেখে তিনি মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। একই সঙ্গে পেছন থেকে আসা কাভার্ডভ্যানটিকে সিগন্যাল দেন।

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬MOMEK

তবে কাভার্ডভ্যানের চালক সেই সিগন্যাল বুঝতে না পেরে দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেন। এতে আল আমিন ও রাজিব দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।

রাজিব আরও জানান, এক পথচারী তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

আহত রাজিবের বোন রোকেয়া বলেন, আল আমিন ও রাজিব সব সময় একসঙ্গে চলাফেরা করতেন। দুর্ঘটনায় এক বন্ধু তার প্রিয় বন্ধুকে হারিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত রাজিবকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিষয়: নিহতরাজধানীঢামেকআহতমোটরসাইকেল
সর্বশেষ
  • ১

    বরিশালে মালবাহী ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

  • ২

    আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ

  • ৩

    ‘আমরা যুদ্ধ করতে আসি নাইচাকরিতে পুর্নবহাল করুন’

  • ৪

    ‘সম্পর্ক সবচেয়ে খারাপ হয় প্রতিবেশীর সঙ্গে’

  • ৫

    ‘৫ আগস্টের পর মানুষের আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি’

সম্পর্কিত
  • বরিশালে মালবাহী ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

    বরিশালে মালবাহী ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

    বরিশালের গৌরনদীতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে রিফাত গাজী (২২) নামের এক হেলপার নিহত হয়েছেন।

  • আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ

    আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ

    যুক্তরাষ্ট্রের বাজারে আগস্টে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের আগস্টের তুলনায় চলতি অর্থবছরের আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৬৫ শতাংশ।

  • গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    ফিলিস্তিনের গাজায় চলমান ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল সরবরাহ বন্ধ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

  • ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সাম্প্রতিক তিনটি ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলো সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।