Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮: ৩৯
ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১২
ফাইল ছবি।

ফুটপাতে দোকান বসানো ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

Advertisement

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন ঢাকা কলেজর ছাত্রদলের মিল্লাত গ্রুপের মো. প্রিন্স (৩০), মো. সুমন (২৮), সাগর খান (৩২), সাইমুন (২৭), জিহাদ (২৯) ও সাগর (২৭) এবং নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের মো. জাকির (৫০), ছোট জাকির (৩৮), মো. সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও সাগর (২৭)।

মিল্লাত গ্রুপের সমর্থক ওয়াহিদ ফরাজীর দাবি, ঢাকা কলেজের আশপাশের ফুটপাতের দোকানগুলো দীর্ঘদিন ছাত্রদলের নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার রাতে নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের সদস্যরা নিউমার্কেট এলাকার ফুটপাতের দোকান নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের ছয়জন আহত হন।

Advertisement
Advertisement
Advertisement
গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কি বাড়বে?Finance

অন্যদিকে, নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের সদস্য মোহাম্মদ রাকিবের অভিযোগ, তারা নিউমার্কেট এলাকার ফুটপাতে নতুন কিছু দোকান বসাতে গেলে ঢাকা কলেজ ছাত্রদলের মিল্লাত গ্রুপের সমর্থকেরা বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে তাদের ছয়জন আহত হন। কয়েকজনের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলেও অভিযোগ করেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিউমার্কেট এলাকা থেকে ছাত্রদল ও যুবদলের ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তারা সবাই হাসপাতাল থেকে চলে গেছেন।

ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে বলেও জানান মো. ফারুক।

বিষয়: বাংলাদেশরাজধানীঢাকাছাত্রদলরাজনীতিযুবদলঢামেকআহত
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।