Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নেপাল ও চীনের তিব্বতে বন্যায় নিখোঁজ বেড়ে অন্তত ১৫০০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৩: ৩০
নেপাল ও চীনের তিব্বতে বন্যায় নিখোঁজ বেড়ে অন্তত ১৫০০
নেপালের নুওয়াকোট জেলার ত্রিশূলীতে আকস্মিক বন্যায় কাদায় ঢেকে যাওয়া বাড়িঘর। ড্রোনে ধারণ করা দৃশ্য। ২৭ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

নেপাল ও চীনের তিব্বতে প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে আজ বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি। হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল স্তর ধসে পড়ার পর ভয়াবহ আকস্মিক বন্যা নেমে আসে এবং শহর ও উপত্যকাগুলো প্লাবিত হয়।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবারের এই বিপর্যয়ে দুর্গম পার্বত্য অঞ্চলটি তছনছ হয়ে যাওয়ার পর নেপালে উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে জীবিতদের সন্ধান এবং বিচ্ছিন্ন হয়ে পড়া হাজারো মানুষের কাছে জরুরি সামগ্রী পৌঁছে দিচ্ছে। পর্যটক ও তীর্থযাত্রীদের ভিড়ে থাকা এই দুর্গম অঞ্চলটি তিব্বতের লাসা ও নেপালের রাজধানী কাঠমান্ডুকে সংযুক্ত করেছে।

পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে রয়টার্সকে বলেন, “এ সংখ্যা আরও বাড়বে। আমরা আবারও তল্লাশি শুরু করেছি এবং আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছি।”

পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি।

দুই ডজনেরও বেশি দেশের নিখোঁজ পর্যটকদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, ব্রিটেনের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে নিখোঁজের সংখ্যা ৫৫৮ জন, যার মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। চীন জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা তিনজনই রয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় অন্তত ১৬০ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিকflood-Nepal

যাচাই করা ভিডিওতে দেখা গেছে, গিরংয়ের একটি সীমান্ত পারাপার এলাকায় পানির স্রোত ও ধ্বংসাবশেষের প্রচণ্ড ঢল কয়েক ডজন মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে নেপালে পানির স্রোত নিচের দিকে ধাবিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পও ভেসে গেছে।

নেপালের এক হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ বছর বয়সী বেঁচে যাওয়া ব্যক্তি কেশব প্রসাদ বারাল বলেন, “কাদার বিশাল একটি ঢল সরাসরি আমাদের দিকে ধেয়ে আসছিল।”

তিনি বলেন, “এটি যত কাছে আসছিল, ততই উঁচু হচ্ছিল। যখন দেখলাম আমাদের ঘরের ভেতরে কাদা ঢুকে পড়েছে, তখন আমি স্ত্রীর হাত ধরে তাকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কাদার স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।”

চার ঘণ্টা পর একটি হেলিকপ্টারে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, “আমার স্ত্রী কোথাও কাদার নিচে আছে। সে আর নেই।”

আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি জানান, তিনি একটি আমগাছ আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করেন। তার চোখের সামনে যে বাড়িতে তিনি কাজ করছিলেন, সেটি পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায়।

বিষয়: নিহতনেপালনিখোঁজচীনএশিয়াতিব্বতআহতবন্যাভূমিধসদক্ষিণ এশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ২

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

  • ৩

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

  • ৪

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

  • ৫

    ভারতের সবচেয়ে বড় গণআন্দোলন কোনটা?

সম্পর্কিত
  • রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

  • দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

  • নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরুতে অবশ্য কিছুটা চাপেই পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলা

  • দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে প্রত্যাহার

    দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে প্রত্যাহার

    সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ঢাকা স্পেশাল-৩ ট্রেন। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে চট্টগ্রাম স্পেশাল-৪ ট্রেন।