Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সম্পদ গোপনের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৪: ২৭
সম্পদ গোপনের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা
কুয়ালালামপুরে আদালত চত্বরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব। ২৭ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের বিরুদ্ধে সম্পদের তথ্য প্রকাশ না করার অভিযোগ আনা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতিসংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রীর মধ্যে তিনি তৃতীয়।

Advertisement

ইসমাইল সাবরি ইয়াকোব ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মাত্র ১৫ মাসের কিছু বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছিল। তার বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রা, সোনার বার ও রুপাসহ বিভিন্ন সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসমাইল সাবরির আইনজীবী আমের হামজা আরশাদ এক সংবাদ সম্মেলনে বলেন, মূলত নির্দিষ্ট কিছু সম্পদের ঘোষণা দিতে দেওয়া নোটিশ মেনে না চলার অভিযোগই তার বিরুদ্ধে আনা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “আমরা অভিযোগটি পর্যালোচনা করব। আদালতকে যেমনটি জানিয়েছি, অভিযোগটির যথার্থতা ও আইনগত বৈধতা নিয়ে আমাদের কিছু উদ্বেগ রয়েছে। তবে এখানে আমরা বিস্তারিত জানাতে চাই না।”

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি নিম্ন আদালতে ইসমাইল সাবরি নিজেকে নির্দোষ দাবি করেন। পরে ৩ লাখ রিঙ্গিত (৭৪ হাজার ৫৩৪ ডলার) জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ লাখ রিঙ্গিত জরিমানা হতে পারে।

মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের সরকার কি বিপদে?anwar ibrahim

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা গত বছরের মার্চে জানিয়েছিল, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে সম্পদের ঘোষণা দিতে নির্দেশ দেওয়ার পর ইসমাইল সাবরি তার সম্পদের বিবরণ জমা দিয়েছিলেন। তার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা প্রায় ৪ কোটি ডলারের সম্পদ জব্দ করার পর এই নির্দেশ দেওয়া হয়।

সংস্থাটি সে সময় জানায়, তল্লাশি চালিয়ে বিভিন্ন মুদ্রায় মোট ১৭ কোটি রিঙ্গিত নগদ অর্থ এবং ১৬ কেজি সোনার বার জব্দ করা হয়েছিল।

আইন বিষয়ে প্রশিক্ষিত ইসমাইল সাবরি রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনজন প্রধানমন্ত্রীর অধীনে তিনি আইনপ্রণেতা ও মন্ত্রিসভার সদস্য ছিলেন। তার দায়িত্বের মধ্যে গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন, কৃষি এবং অভ্যন্তরীণ বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও ছিল।

বিষয়: মামলাপ্রধানমন্ত্রীদুর্নীতিমালয়েশিয়াএশিয়াঅভিযোগকুয়ালালামপুরসম্পদ
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ২

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ৩

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

  • ৪

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

  • ৫

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

সম্পর্কিত
  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

  • রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

  • দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

  • নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরুতে অবশ্য কিছুটা চাপেই পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলা