
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সিইসি ও নির্বাচন কমিশনাররা।
নির্বাচন কমিশন দপ্তর জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতেই বঙ্গভবনে যান তারা। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা বেগম ও আবুল ফজল মো. সানাউল্লাহর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বেলা ১১টার কিছু পর সিইসি ও নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। প্রায় আধা ঘণ্টা স্থায়ী সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ছিল। তবে সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।