
এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
চরচা প্রতিবেদক

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এজন্য় তিনটি কারণ দেখিয়েছে সংস্থাটি।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গেল বৃহস্পতিবার (২০ আগস্ট) এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে শুনানির দিন আজ বৃহস্পতিবার ধার্য করেছেন।
তিন কারণে ডনের রিমান্ড আবেদন—
১. মামলার ঘটনা আলোচিত ও চাঞ্চল্যকর, যেখানে ভুক্তভোগী চিত্রনায়ক সালমান শাহ। ভুক্তভোগীর মা মামলার ঘটনার পর থেকে অর্থাৎ ১৯৯৬ সাল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছেন। নিরপেক্ষ তদন্তের দাবিতে বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপর রয়েছেন। এই অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে।
২. ডন অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেপ্তার করা সম্ভব হবে। মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ও নিবিড়ভাবে তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
৩. ডনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন কৌশলে, কী কারণে ও কার ইন্ধনে বিদেশে পালিয়ে যাচ্ছিলেন— এ সংক্রান্ত তথ্য উদঘাটনসহ মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট সিএমএম আদালতে জামিন আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়। পরে ২৫ আগস্ট দায়রা আদালতও তার জামিন আবেদন নাকচ করে দেন।

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

সাজেকে সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রাঙামাটির সাজেকে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ। আজ বুধবার বাঘাইছড়ি উপজেলার দাঁড়িপাড়া স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।