Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস: মৃত্যু বেড়ে ৯৮, নিখোঁজ অন্তত ৪০০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২১: ৪৯
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস: মৃত্যু বেড়ে ৯৮, নিখোঁজ অন্তত ৪০০
নেপালে আকস্মিক বন্যায় প্লাবিত একটি সড়ক। ২৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

নেপাল-তিব্বত সীমান্তে পাহাড়ি নদীতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু দেশি-বিদেশি পর্যটক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ন্যূনতম ৪০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তর নেপালের পাহাড়ি ভোতেকোশি নদীতে বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে তিব্বত সীমান্ত থেকে তীব্র গতিতে পানি নেমে এলে এই প্লাবনের সৃষ্টি হয়। বন্যার প্রভাবে সীমান্তবর্তী রাসুয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলায় প্রাণহানি ও বস্তুগত ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ এ পর্যন্ত ৯৮ জনের মরদেহ উদ্ধার করেছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত এলাকার দুই পাশেই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ পর্যন্ত ৮৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় ২৯১ জন বিদেশি পর্যটক এবং গাইডসহ ৯৩ জন নেপালি নাগরিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশি পর্যটকদের তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিকরা রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

দুর্যোগের ফলে রাজধানী কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়কসহ ক্ষতিগ্রস্ত এলাকার সব ধরনের যোগাযোগ এবং বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির তীব্রতা বিবেচনায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গত বছরও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ গলে সৃষ্ট আকস্মিক বন্যায় রাসুয়া এলাকায় ১৮ জনের মৃত্যু হয়েছিল। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রবিবারের এই দুর্যোগ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিষয়: নেপালনিখোঁজমৃত্যুবন্যাভূমিধস
Advertisement
সর্বশেষ
  • ১

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ২

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৩

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

  • ৪

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

  • ৫

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।