Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২১: ৪০
খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক
খুলনায় দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করেছে পুলিশ। ছবি: চরচা

খুলনা নগরীর দারোগাপাড়ায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের তিন সদস্যকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আজ বুধবার বিকেলে নগরীর মহিউদ্দিন সড়কের এক বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার এবং তাদের ছেলে কেএম আবিদ হাসান।

খুলনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এ ঘটনার রহস্য উন্মোচনে অনুসন্ধানে নামে পুলিশ। বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে দারোগাপাড়ার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ঘরের ডাইনিং রুমের চেয়ার থেকে একটি পিস্তল উদ্ধারের পর তল্লাশি চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে একই ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল ও দুটি চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় তৈরি অস্ত্র জব্দ করে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সকাল ১০টার দিকে একটি পারিবারিক সালিসের জন্য কুব্বাত আলীর দূরসম্পর্কের খালাতো ভাই মাসুদ শেখ এবং টুকু নামে অপর এক ব্যক্তি ওই বাসায় আসেন। কথাবার্তার একপর্যায়ে কুব্বাত আলী উত্তেজিত হয়ে মাসুদকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি তার গলার ডান পাশে বিদ্ধ হলে কুব্বাত নিজেই একটি রিকশা ডেকে মাসুদকে খুলনা জেনারেল হাসপাতালে পাঠান।

হাসপাতালে মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আহত মাসুদকে নিয়ে স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

অস্ত্রের উৎস ও গুলি চালানোর মূল কারণ খতিয়ে দেখতে আটক তিনজনকে খুলনা থানায় নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়: আটকগুলিবিদ্ধঅস্ত্রপুলিশখুলনা
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।